Logo
Logo
×
   

জাতীয়

খাল খনন ‘মাছে-ভাতে বাঙালির’ সেই দিন ফিরিয়ে আনবে: ত্রাণমন্ত্রী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৯:২৮ পিএম

খাল খনন ‘মাছে-ভাতে বাঙালির’ সেই দিন ফিরিয়ে আনবে: ত্রাণমন্ত্রী

খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শনকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। ছবি: যুগান্তর

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, খাল খনন কর্মসূচি সবুজ বিপ্লবের সূচনা করবে।  এর মাধ্যমে প্রকৃতির ভারসাম্য রক্ষা হবে।  খালের পানিতে মাছ চাষের ফলে ‘মাছে-ভাতে বাঙালির’ সেই দিন ফিরে আসবে।  

শুক্রবার (২২ মে) দুপুরে ময়মনসিংহের ত্রিশালে ধরার খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। 

এ সময় মন্ত্রী খাল খনন কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে সবার প্রতি আহ্বান জানান। 

এ সময় স্থানীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন, ময়মনসিংহ জেলা প্রশাসক সাইফুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।  

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত এ খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করতে ত্রিশাল আসছেন।  এ সময় প্রধানমন্ত্রী খালপাড়ে একটি তালগাছ রোপণ করবেন বলেও জানা গেছে। 

প্রধানমন্ত্রীর এ আগমনকে ঘিরে স্থানীয় মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম