Logo
Logo
×

Advertisement

জাতীয়

বৈশ্বিক সামাজিক ন্যায়বিচারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

জেনেভায় আইএলও প্রধানের সঙ্গে শ্রমমন্ত্রীর বৈঠক

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০১:১৩ এএম

জেনেভায় আইএলও প্রধানের সঙ্গে শ্রমমন্ত্রীর বৈঠক

আইএলও মহাপরিচালক গিলবার্ট হুংবোর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী/সংগৃহীত

Advertisement

বুধবার (১০ জুন) জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট হুংবোর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বৈঠকে শোভন কাজ, সামাজিক ন্যায়বিচার ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় দুই পক্ষের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে একমত হন তারা।

বৈঠকে মন্ত্রী শোভন কাজ (Decent Work), সামাজিক ন্যায়বিচার এবং শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় আইএলওর নেতৃত্ব ও অবদানের প্রশংসা করেন। গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম অধিকারের প্রতি সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি জাতীয় আইন ও নীতিমালাকে আন্তর্জাতিক শ্রমমানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার চলমান উদ্যোগের কথা তুলে ধরেন।

আইএলওর গ্লোবাল কোয়ালিশন ফর সোশ্যাল জাস্টিস উদ্যোগকে স্বাগত জানিয়ে মন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে উদ্যোক্তা উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই) বিকাশে আইএলওর সহযোগিতা আরও সম্প্রসারণের আহ্বান জানান।

বৈঠকে মন্ত্রী জানান, বাংলাদেশ এ পর্যন্ত ৩৯টি আইএলও কনভেনশন অনুসমর্থন করেছে এবং এশিয়ার প্রথম দেশ হিসেবে সব মৌলিক আইএলও কনভেনশনে স্বাক্ষর করেছে। তিনি শ্রম খাত সংস্কার, শ্রম অধিকার সংস্কার কমিশন গঠন, ত্রিপক্ষীয় প্রতিষ্ঠান পুনর্গঠন এবং জাতীয় ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (এনটিসিসি) মাধ্যমে শ্রম আইন সংশোধনের অগ্রগতিও তুলে ধরেন। পাশাপাশি বাংলাদেশের বিরুদ্ধে দায়ের করা অনুচ্ছেদ ২৬ মামলার ইতিবাচক ও সমঝোতাপূর্ণ নিষ্পত্তির প্রত্যাশা ব্যক্ত করেন।

আইএলও মহাপরিচালক বাংলাদেশের শ্রম খাতের চলমান সংস্কার কার্যক্রমে আগ্রহ প্রকাশ করেন এবং দীর্ঘদিনের অংশীদারিত্বের প্রশংসা করেন। মন্ত্রীর বাংলাদেশ সফরের আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়ে তিনি সম্ভাব্য সফরের বিষয়ে সমন্বয় অব্যাহত রাখার আশা প্রকাশ করেন।

বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদারসহ প্রতিনিধিদলের সদস্য এবং জেনেভা মিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এসএসসি পাশেই শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে নিয়োগ

এসএসসি পাশেই শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে নিয়োগ

শ্রমবাজার ব্যবস্থাপনার পুনর্বিন্যাস প্রয়োজন: আসাদুজ্জামান রিপন

শ্রমবাজার ব্যবস্থাপনার পুনর্বিন্যাস প্রয়োজন: আসাদুজ্জামান রিপন

দেশে মোট শ্রমশক্তি ৭ কোটি ১৭ লাখ: পরিকল্পনামন্ত্রী

দেশে মোট শ্রমশক্তি ৭ কোটি ১৭ লাখ: পরিকল্পনামন্ত্রী

শ্রমবাজার নিয়ে বাংলাদেশ-মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা

বৈঠক শ্রমবাজার নিয়ে বাংলাদেশ-মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা

দেশে ফিরেছেন কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে উদ্ধার আরও ৫৪ জন

দেশে ফিরেছেন কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে উদ্ধার আরও ৫৪ জন

দুই দিনের সফরে ঢাকায় কাতারের শ্রমমন্ত্রী

দুই দিনের সফরে ঢাকায় কাতারের শ্রমমন্ত্রী

আরও পড়ুন

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম