Logo
Logo
×

Advertisement

জাতীয়

সঙ্গীত দিবসে বক্তারা

সুরের মূর্ছনা সর্বত্র ছড়িয়ে দেওয়ার আহ্বান

Advertisement

Icon

সাংস্কৃতিক প্রতিবেদক

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১২:৪০ এএম

সুরের মূর্ছনা সর্বত্র ছড়িয়ে দেওয়ার আহ্বান

সঙ্গীত দিবস উপলক্ষে আয়োজিত দুই দিনের অনুষ্ঠানের প্রথম দিন উদযাপিত।

Advertisement

দেশের ও দেশের বাইরের দুজন বিশিষ্ট সঙ্গীতশিল্পীর পরিবেশনা ও অতিথিদের আলোচনার মধ্য দিয়ে সঙ্গীত দিবস উপলক্ষে আয়োজিত দুই দিনের অনুষ্ঠানের প্রথম দিন উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা সঙ্গীতের সুরের মূর্ছনা সর্বত্র ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

বক্তারা বলেন, মানবসভ্যতার দীর্ঘ অভিযাত্রায় সঙ্গীত কখনো উৎসবের ভাষা, কখনো প্রতিবাদের উচ্চারণ, কখনো আত্মার আশ্রয় হিসেবে কাজ করেছে। সেই ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে ধারণ করেই এ উৎসবের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির এই আয়োজন রোববার (২১ জুন) সন্ধ্যায় রাজধানীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

শুরুতেই শোভাযাত্রার পর ঢাক-ঢোল বাদন, অর্কেস্ট্রা পরিবেশনা এবং দেশের বরেণ্য শিল্পীদের অংশগ্রহণে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

পরে আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, মানুষের সমগ্র সত্ত্বার সঙ্গে মিশে থাকে সঙ্গীতের সুরের মূর্ছনা। আনন্দে, আন্দোলনে, বিপ্লবে, শোকে গান সঙ্গ দেয়, অনুপ্রেরণা দেয়। দেশের সঙ্গীত বহমান নদীর মতো অবিরাম বয়ে যাবে—এই প্রত্যাশা রাখি।  

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান বলেন, সঙ্গীত মানুষের আত্মার সঙ্গে সম্পর্কিত। তাই আত্মার খোরাক হিসেবে দেশের মৌলিক গান তথা দেশীয় সংস্কৃতি বেশি করে মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে।  

অনুষ্ঠানে শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন) বলেন, যখন আপনার পাশে কেউ থাকবে না, তখন গান থাকবে। গানের ভাষা বহুমাত্রিক এবং আন্তর্জাতিক। সুতরাং প্রয়োজনেই গানকে গ্রহণ করতে হবে এবং গানের বিকাশে সবাইকে এগিয়ে আসতে হবে।

এর আগে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা বিশেষ অতিথির বক্তব্য দেন। আগতদের ধন্যবাদ জ্ঞাপন করেন শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।

উদ্বোধনী দিনের সাংস্কৃতিক পর্বে দেশের গান পরিবেশন করেন আগুন, ফাহমিদা নবী, মিতা খন্দকার, অনিমা রায়, পিয়াল হাসান, আলিফ আলাউদ্দিন, সাব্বির জামানসহ দেশের স্বনামধন্য শিল্পীরা। এছাড়া চীন ও জাপান দূতাবাসের আমন্ত্রিত শিল্পীরাও সঙ্গীত পরিবেশন করেন।

আজ সোমবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে সঙ্গীত দিবস উপলক্ষে দ্বিতীয় দিনের আয়োজন হবে। এতে দেশের স্বনামধন্য শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

বিনামূল্যে তিন দিনে ছয় সিনেমা দেখতে পাবেন শিল্পকলায়

বিনামূল্যে তিন দিনে ছয় সিনেমা দেখতে পাবেন শিল্পকলায়

বন্যার্তদের পাশে দাঁড়াতে গাইবেন রুনা লায়লা

বন্যার্তদের পাশে দাঁড়াতে গাইবেন রুনা লায়লা

শুক্রবার শিল্পকলায় ‘ট্রায়াল অব সূর্যসেন’ এর ৪৪তম মঞ্চায়ন

শুক্রবার শিল্পকলায় ‘ট্রায়াল অব সূর্যসেন’ এর ৪৪তম মঞ্চায়ন

শিল্পকলা একাডেমিতে ডি-নথি ও ওয়েবসাইট ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ

শিল্পকলা একাডেমিতে ডি-নথি ও ওয়েবসাইট ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ

ঢাবির সিনেট সদস্য হলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন

ঢাবির সিনেট সদস্য হলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন

আরও পড়ুন

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম