Logo
Logo
×

Advertisement

জাতীয়

২২ বিচারককে বদলি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৯:০৭ পিএম

২২ বিচারককে বদলি

Advertisement

বিচার বিভাগে প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে জেলা ও দায়রা জজ পদমর্যাদার ২২ জন বিচারককে বদলি করেছে সরকার। এ বিষয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে রোববার (২১ জুন) প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সংশ্লিষ্ট সদস্যদের বর্তমান কর্মস্থল থেকে বদলি করে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা নতুন দায়িত্ব পালন করবেন।

বদলির তালিকায় খুলনার বিভাগীয় বিশেষ জজ মো. আশরাফুল ইসলামকে নড়াইলের জেলা ও দায়রা জজ, সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহকে সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ এবং নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক জিয়া উদ্দিন মাহমুদকে নীলফামারীর জেলা ও দায়রা জজ হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়া প্রশাসনিক ট্রাইব্যুনাল-২, ঢাকার সদস্য মোহাম্মদ আল মামুনকে কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ, চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. জাহিদুল হককে পঞ্চগড়ের জেলা ও দায়রা জজ এবং রংপুরের জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজিরকে চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক হিসেবে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও দেখা যায়, নোয়াখালীর জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোরশেদ ইমতিয়াজকে আইন ও বিচার বিভাগে সংযুক্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক (নিবন্ধন) কাজী আবদুল হান্নানকে চট্টগ্রামের জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

একই আদেশে আইন ও বিচার বিভাগের সংযুক্ত কর্মকর্তা (জেলা ও দায়রা জজ) হিসেবে কর্মরত একাধিক কর্মকর্তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ আদালতে পদায়ন করা হয়েছে। 

এর মধ্যে বি. এম. তারিকুল কবীরকে ঢাকা বিভাগীয় বিশেষ জজ আদালতে, মোহা. ইমদাদুল হককে রাজশাহীর মহানগর দায়রা জজ, সংযুক্ত কর্মকর্তা (জেলা ও দায়রা জজ) আল আমিনকে সিলেট ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের বিচারক এবং সংযুক্ত কর্মকর্তা (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ লুৎফুল মজিদ নয়নকে সিলেটের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

এ ছাড়া সংযুক্ত কর্মকর্তা (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ মাসউদুর রহমানকে সুনামগঞ্জ, সংযুক্ত কর্মকর্তা (জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌসকে মুন্সীগঞ্জ এবং সংযুক্ত কর্মকর্তা (জেলা ও দায়রা জজ) তাসনীম জোহরাকে চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সংযুক্ত কর্মকর্তা (জেলা ও দায়রা জজ) মো. আদীব আলীকে খুলনার বিভাগীয় বিশেষ জজ আদালত এবং কর্মকর্তা (জেলা ও দায়রা জজ) মো. গোলাম সারোয়ারকে বগুড়া পারিবারিক আপিল আদালতের বিচারক হিসেবে পদায়ন করা হয়েছে। 

প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট বিচারকদের আগামী ২৪ তারিখের মধ্যে বর্তমান দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। আইন ও বিচার বিভাগ জানিয়েছে, বিচার বিভাগের কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি এবং প্রশাসনিক প্রয়োজন বিবেচনায় জনস্বার্থে এই বদলির আদেশ জারি করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

২০ দিনে ৩ বার বদলি, ঘুরে ফিরে নিজের জেলায় বিতর্কিত সেই প্রকৌশলী

২০ দিনে ৩ বার বদলি, ঘুরে ফিরে নিজের জেলায় বিতর্কিত সেই প্রকৌশলী

পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি

পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি

একযোগে ৯৯ বিচারককে বদলি

একযোগে ৯৯ বিচারককে বদলি

বদলি রহস্য জানা গেল সেই এডিসি মাহমুদার

বদলি রহস্য জানা গেল সেই এডিসি মাহমুদার

সাব-রেজিস্ট্রার বদলি কোন পদ্ধতিতে জানালেন আইনমন্ত্রী

সাব-রেজিস্ট্রার বদলি কোন পদ্ধতিতে জানালেন আইনমন্ত্রী

বিচারপতি-অ্যাটর্নি জেনারেলের নিরাপত্তা কমানোর পরিপত্র বাতিল চেয়ে রিট

বিচারপতি-অ্যাটর্নি জেনারেলের নিরাপত্তা কমানোর পরিপত্র বাতিল চেয়ে রিট

আরও পড়ুন

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম