Logo
Logo
×

Advertisement

জাতীয়

হজযাত্রীদের সংরক্ষিত আবাসন ১ শতাংশ বহাল রাখার অনুরোধ ধর্মমন্ত্রীর

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৮:০২ পিএম

হজযাত্রীদের সংরক্ষিত আবাসন ১ শতাংশ বহাল রাখার অনুরোধ ধর্মমন্ত্রীর

Advertisement

২০২৭ সালের হজে বাংলাদেশের জন্য ব্যাকঅ্যাপ আবাসন ১ শতাংশ বহাল রাখতে সৌদি সরকারকে অনুরোধ জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

সোমবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর গুলশানে সৌদি দূতাবাসে বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহর সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ অনুরোধ জানান।

২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ২ শতাংশ নির্ধারণ করেছে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়। এতে হজের খরচ বাড়বে। এ কারণে বাংলাদেশের জন্য ব্যাকঅ্যাপ আবাসন ২০২৬ সালের হজের ন্যায় ১ শতাংশ বহাল রাখার অনুরোধ করেন ধর্মমন্ত্রী।

সৌদি রাষ্ট্রদূত জানান, এ সংক্রান্ত ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের একটি আধা-সরকারি চিঠি তিনি রোববার হাতে পেয়েছেন এবং তা সুপারিশসহ সৌদি সরকারকে পাঠিয়েছেন। তিনি এ বছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করেন। এছাড়া দ্বিপাক্ষিক যেকোনো বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ত্বড়িৎ পদক্ষেপের জন্য সন্তুষ্টি প্রকাশ করেন সৌদি রাষ্ট্রদূত।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এ আধা-সরকারি চিঠিতে ক্যাটারিং ঐচ্ছিক রাখা এবং মিনা-আরাফায় সার্ভিস প্যাকেজ ‘ডি’ এর মূল্যমানের অনুরূপ সার্ভিস প্যাকেজ-৩-এর সেবামূল্য নির্ধারণের কথা উল্লেখ রয়েছে।

মন্ত্রী এ বছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে রাষ্ট্রদূতের অসামান্য ভূমিকার জন্য তাকে ধন্যবাদ জানান। একইসঙ্গে সার্বিক হজ ব্যবস্থাপনা সুন্দর, সুশৃঙ্খল ও মসৃণ করার জন্য সৌদি সরকারকেও ধন্যবাদ জানান তিনি।

এ বৈঠকে দুদেশের মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরও মজবুত ও সুসংহত করাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

এর আগে ধর্মমন্ত্রী সৌদি দূতাবাসে পৌঁছালে রাষ্ট্রদূত তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ বৈঠকে দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে: ধর্মমন্ত্রী

মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে: ধর্মমন্ত্রী

বিগত ১৮ বছরে বিদ্যুৎ ও গ্যাস খাতকে ধ্বংস করা হয়েছে: ধর্ম মন্ত্রী

বিগত ১৮ বছরে বিদ্যুৎ ও গ্যাস খাতকে ধ্বংস করা হয়েছে: ধর্ম মন্ত্রী

পৃথিবীর কোনো জ্যোতিষী ও গোয়েন্দা সংস্থা ভাবেনি হাসিনা এভাবে পালাবে

পৃথিবীর কোনো জ্যোতিষী ও গোয়েন্দা সংস্থা ভাবেনি হাসিনা এভাবে পালাবে

২০২৭ সালের হজ প্যাকেজের খরচ কমেছে

২০২৭ সালের হজ প্যাকেজের খরচ কমেছে

সরকারিভাবে হজে যাওয়া ব্যক্তিরা ফেরত পাবেন ৪ কোটি ৮৭ লাখ টাকা

সরকারিভাবে হজে যাওয়া ব্যক্তিরা ফেরত পাবেন ৪ কোটি ৮৭ লাখ টাকা

হজের নিবন্ধন সুষ্ঠুভাবে করতে সৌদির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে সরকার: ধর্মমন্ত্রী

হজের নিবন্ধন সুষ্ঠুভাবে করতে সৌদির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে সরকার: ধর্মমন্ত্রী

আরও পড়ুন

ঢাকায় বৃষ্টি হবে কিনা, জানাল আবহাওয়া অফিস

ঢাকায় বৃষ্টি হবে কিনা, জানাল আবহাওয়া অফিস

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম