Logo
Logo
×
   

জাতীয়

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১১:২৩ পিএম

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামীর মানবিক বাংলাদেশে অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ হবে না। 

সোমবার রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটে ‘ওয়ার্ল্ড হেড অ্যান্ড নেক ক্যানসার ডে-২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, সরকার শুধু স্বাস্থ্য খাত নয়, দেশের সার্বিক উন্নয়নে কাজ করতে বদ্ধপরিকর। বিএনপির নির্বাচনি ইশতেহারে যেসব বিষয়ে অঙ্গীকার করা হয়েছে, ধীরে ধীরে সেগুলো বাস্তবায়ন করা হবে। 

তিনি বলেন, সমাজে বসবাসকারী মূক ও বধির ব্যক্তিরাও সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে গণমাধ্যমকর্মীদের ভূমিকা রাখতে হবে। 

অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটের নবনির্মিত অডিটরি ভারবাল থেরাপি (এভিটি) সেন্টার উদ্বোধন করেন। তিনি এভিটি সেন্টারটি বিভাগীয় পর্যায়ে সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানান।

অনুষ্ঠান শেষে সমাজকল্যাণমন্ত্রী রোগীদের মধ্যে অনুদানের চেক ও প্রয়োজনীয় ডিভাইস বিতরণ করেন। 

জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. হাসান জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মনোয়ার হোসেন, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মাজহারুল শাহীন, বাংলাদেশ সোসাইটি ফর হেড অ্যান্ড নেক সার্জনের সভাপতি অধ্যাপক ডা. মো. আব্দুস সাত্তারসহ নাক, কান ও গলা বিভাগের চিকিৎসকরা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম