Logo
Logo
×
   

জাতীয়

হাসিনাকে ডা. জাহিদ

সাহস থাকলে দেশে ফিরে এসে আইনের মুখোমুখি হোন

Icon

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১০:৩২ পিএম

সাহস থাকলে দেশে ফিরে এসে আইনের মুখোমুখি হোন

হিলি স্থলবন্দরের চেকপোস্ট গেট থেকে শুরু করে চারমাথা মোড় হয়ে মহিলা কলেজ পর্যন্ত সড়কের ফোরলেনে উন্নীতকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডা. এজেডএম জাহিদ হোসেন

সমাজ কল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ৫ আগস্ট চব্বিশের গণঅভ্যুত্থান দিবসে ভারতে পলায়নকৃত স্বৈরাচার সরকার তাদের সহযোগিতায় যে ধরনের উসকানিমূলক বক্তব্য দিয়ে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিতে উসকানি দিচ্ছেন, আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। এ দেশের মানুষ দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের কারণে স্বৈরাচার বাধ্য হয়ে পালিয়েছে। দেশ থেকে পালিয়ে উনি এখন যে অবস্থায় আছে আমরা আশা করব ওনার যদি সাহস থাকে তাহলে দেশে এসে আইনের মুখোমুখি হোন। 

তিনি আরও বলেন, আইনে যদি উনি খালাস পেয়ে যান খুবই ভালো কথা, কিন্তু তাকে আইন আদালতের মুখোমুখি হয়ে বিচারের সম্মুখীন হয়ে সেখানে দাঁড়িয়ে উনার এ সমস্ত কথা বলা উচিত। স্বৈরাচারের পতনের পরবর্তীতে দেশের মানুষ অনেক ভালো আছে। অহেতুক মানুষকে উসকানি দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার যেকোনো প্রচেষ্টা জনগণ যেকোনো উপায়েই হোক এটি প্রতিহত করবে। 

রোববার (৯ আগস্ট) দুপুরে দিনাজপুরের হিলি স্থলবন্দরের চেকপোস্ট গেট থেকে শুরু করে চারমাথা মোড় হয়ে মহিলা কলেজ পর্যন্ত সড়কের ফোরলেনে উন্নীতকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে ডা. এজেডএম জাহিদ হোসেন এসব কথা বলেন।

এ সময় সেখানে দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান, হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পীসহ অনেকে উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম