Logo
Logo
×
   

জাতীয়

আগারগাঁও পাসপোর্ট অফিসে র‌্যাবের অভিযান, ৫ দালালের কারাদণ্ড

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৭:২২ পিএম

আগারগাঁও পাসপোর্ট অফিসে র‌্যাবের অভিযান, ৫ দালালের কারাদণ্ড

রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাব-২। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত আগারগাঁও পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতার পাঁচ জনের মধ্যে দুজনকে ১৫, দুজনকে ১০ এবং একজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

র‌্যাব আরও জানায়, দালাল চক্রটি পাসপোর্ট অফিস ও পাশের ব্যাংকের সামনে অবস্থান করে পাসপোর্ট প্রার্থীদের ফরম পূরণ, সত্যায়ন, কাগজপত্রের ঘাটতি পূরণসহ দ্রুত পাসপোর্ট করে দেওয়ার প্রলোভন দেখাত। এমনকি ভুল বা ভুয়া কাগজপত্রের বিষয়েও তারা সহযোগিতার আশ্বাস দিয়ে প্রার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত।

পাসপোর্ট প্রার্থীরা তাদের প্রস্তাবে রাজি না হলে নানাভাবে হয়রানি করত চক্রটি। কর্তৃপক্ষের সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রচারের পরও তারা এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে জানিয়েছে র‌্যাব।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .