স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে এমএইচটিসির সাক্ষাৎ
মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের স্বাস্থ্যসেবা সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৭:৩২ পিএম
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কার্যালয়ে এমএইচটিসির একটি প্রতিনিধি দল স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াতের সঙ্গে বৈঠক করে।
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশি রোগীদের সাশ্রয়ী মূল্যে উন্নত চিকিৎসা দিতে ‘ইউ টার্ন’ ক্যাম্পেইন শুরু করেছে মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিল (এমএইচটিসি)।
সোমবার ঢাকায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কার্যালয়ে এমএইচটিসির একটি প্রতিনিধি দল স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াতের সঙ্গে বৈঠক করে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার শুহাদা ওসমান।
বৈঠকে দুদেশের মধ্যে স্বাস্থ্যসেবা সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।
এমএইচটিসি জানায়, গত বছরের তুলনায় বাংলাদেশি রোগীদের মালয়েশিয়ায় চিকিৎসা নিতে গিয়ে স্বাস্থ্যসেবা ভ্রমণ খাতের রাজস্ব ২২.৭ শতাংশ বেড়েছে।
এমএইচটিসির কর্মকর্তারা বলেন, মালয়েশিয়ায় এখন উন্নত প্রযুক্তির হাসপাতাল, বিশেষজ্ঞ চিকিৎসক এবং তুলনামূলক কম খরচে চিকিৎসা পাওয়া যাচ্ছে। এ কারণেই বাংলাদেশি রোগীদের মালয়েশিয়াকে প্রথম পছন্দ হিসেবে বেছে নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।
১৭ থেকে ২০ আগস্ট পর্যন্ত বাংলাদেশে এমএইচটিসির এই সফর ও কর্মসূচি চলবে। সফরে তারা হাসপাতাল, রেফারেল এজেন্সি এবং স্বাস্থ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠক করবেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকেও দুদেশের চিকিৎসা সহযোগিতা বাড়ানোর ব্যাপারে ইতিবাচক মনোভাবের কথা জানানো হয়েছে।
