Logo
Logo
×
   

জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচনে গাজী নজরুল ভোট দিতে পারবেন কি না, যা বললেন চিফ হুইপ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৩:০৫ পিএম

রাষ্ট্রপতি নির্বাচনে গাজী নজরুল ভোট দিতে পারবেন কি না, যা বললেন চিফ হুইপ

সংগৃহীত ছবি

প্রায় ৩৫ বছর পর বাংলাদেশে আবারও সংসদ সদস্যদের ভোটে প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সর্বশেষ ১৯৯১ সালে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় একাধিক প্রার্থীর অংশগ্রহণে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের ব্রিফিংয়ে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বিভিন্ন বিষয়ে কথা বলেন।

জামায়াতে ইসলামীর আলোচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে চিফ হুইপ বলেন, এ বিষয়ে তার দল জামায়াতে ইসলামীই বলতে পারবে।

তিনি বলেন, গাজী নজরুল ইসলাম ভোট দেবেন কি না, সেটি তার দলীয় সিদ্ধান্তের বিষয়।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদ সদস্য ও মন্ত্রীর পদ নিয়ে কী হবে, সে বিষয়েও বক্তব্য দেন চিফ হুইপ। তিনি বলেন, রাষ্ট্রপতির শপথ নেওয়ার সঙ্গে সঙ্গেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমপি ও মন্ত্রীর পদ শূন্য হবে। তখন তিনি আর এমপি বা মন্ত্রী থাকবেন না; তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

মির্জা ফখরুলের সংসদীয় আসন শূন্য হওয়ার পর সেখানে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

বর্তমান অস্থায়ী রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের ভোট দেওয়ার বিষয়েও কথা বলেন নূরুল ইসলাম মনি। তিনি জানান, হাফিজ উদ্দিন আহমদ যেহেতু সংসদ সদস্য, তাই রাষ্ট্রপতি নির্বাচনে তার ভোট দেওয়ার সুযোগ রয়েছে। ফলে তিনি এই নির্বাচনে ভোট দেবেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .