Logo
Logo
×
   

জাতীয়

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন

প্রধানমন্ত্রীর ‘সম্ভাব্য’ সফর নিয়ে ভারতের বিবৃতি প্রত্যাহার

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১১:৪১ পিএম

প্রধানমন্ত্রীর ‘সম্ভাব্য’ সফর নিয়ে ভারতের বিবৃতি প্রত্যাহার

ফাইল ছবি

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সম্ভাব্য’ নয়াদিলি­ সফর নিয়ে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি মাত্র এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। 

শুক্রবার (২১ আগস্ট) ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় দুপুর দুইটার দিকে প্রকাশিত ভারতের রাষ্ট্রপতি ভবনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, বিশিষ্ট অতিথির সংবর্ধনা অনুষ্ঠানের মহড়ার কারণে শনিবার রাষ্ট্রপতি ভবনে ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠিত হবে না।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনার পূর্ণাঙ্গ মহড়ার কারণে এই শনিবার (২২ আগস্ট) রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে চেঞ্জ অব গার্ড অনুষ্ঠানটি হবে না।

যদিও, এই সফর নিয়ে নয়াদিলি­ বা ঢাকা-কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা এখনও দেওয়া হয়নি। পরবর্তীতে বিজ্ঞপ্তিটি তুলে নেওয়া হয়। বেলা তিনটার দিকে রাষ্ট্রপতি দপ্তর থেকে পাঠানো নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘এই শনিবার কোনো চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান থাকছে না’ শিরোনামে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করা হলো।

ভারতে রাষ্ট্রীয় সফরে আসা বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও শীর্ষ কূটনীতিকদের সম্মান জানাতে রাষ্ট্রপতি ভবনে বিশেষ সামরিক ও কৃটনৈতিক আয়োজনের ঐতিহ্য রয়েছে। ভবনের ফোরকোর্টে আয়োজিত ওই অনুষ্ঠানে তিন বাহিনীর সমন্বয়ে ‘গার্ড অব অনার’, জাতীয় সংগীত পরিবেশন এবং ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়।

মূল অনুষ্ঠানের আগের দিন এর একটি পূর্ণাঙ্গ মহড়া হয়ে থাকে। এ ছাড়া সফররত শীর্ষ নেতার সম্মানে পরবর্তীতে রাষ্ট্রপতির ভবনে নৈশভোজেরও আয়োজন করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .