Logo
Logo
×
   

জাতীয়

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১০:৪৬ এএম

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

১০২ একিউআই স্কোর নিয়ে বায়ুদূষণের তালিকায় ১১তম স্থানে রয়েছে রাজধানী ঢাকা।

জলবায়ু পরিবর্তন, নগরায়ণ এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ডের প্রভাবে বিশ্বের অনেক শহরেই বায়ুদূষণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতিতে ১৮১ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছে ভারতের রাজধানী দিল্লি। এ মাত্রার বায়ুজনিত দূষণ জনস্বাস্থ্যের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।

অন্যদিকে ১০২ একিউআই স্কোর নিয়ে তালিকার ১১তম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এ মানের বাতাসকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়, যা শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

শনিবার (২৯ আগস্ট) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, ভারতের দিল্লির পরের অবস্থানের রয়েছে মালয়েশিয়ার কুচিং শহর। যার বায়ুমান স্কোর ১৬৯। বাতাসের এই অবস্থান মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে মালয়েশিয়ার শহর কুয়ালালামপুর।

যার বায়ুমান স্কোর ১৬৮। এর পরের অবস্থানে রয়েছে বাহরাইনের রাজধানী ও বৃহত্তম শহর মানামা, সংযুক্ত আরব আমিরাতের দুবাই, কাতারের দোহা ও পাকিস্তানের লাহোরের মতো শহরগুলো দূষণে ওপরের দিকে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান। আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

অন্যদিকে ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম