Logo
Logo
×
   

জাতীয়

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ এএম

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

ফাইল ছবি

আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ৯৬ স্কোর নিয়ে ১৪তম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

বুধবার (২ সেপ্টেম্বর) সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠানটির প্রকাশিত তথ্যে দেখা যায়, ঢাকার বায়ুর মান বর্তমানে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ এবং ‘মাঝারি’ স্তরের মধ্যবর্তী অবস্থানে রয়েছে।    

এদিকে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে মালয়েশিয়ার কুচিং ও গণপ্রজাতন্ত্রী কঙ্গোর রাজধানী কিনশাসা।

পরিবেশবিদদের মতে, অপরিকল্পিত নগরায়ণ ও মেগা উন্নয়ন প্রকল্প, রাজধানীর আশপাশে পরিচালিত ইটভাটা, ফিটনেসবিহীন যানবাহনের নির্গত কালো ধোঁয়া এবং বিভিন্ন স্থানে চলমান রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে বাতাসে ক্ষতিকর ধূলিকণার মাত্রা বেড়ে যাচ্ছে। ফলে ঢাকা ও দেশের সামগ্রিক বায়ু দূষণ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশ বিশেষজ্ঞরা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম