Logo
Logo
×
   

জাতীয়

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ এএম

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

১০৫ একিউআই স্কোর নিয়ে দূষণের তালিকার ১১তম স্থানে রয়েছে ঢাকা।

জলবায়ু পরিবর্তন, নগরায়ণ এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ডের প্রভাবে বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা ক্রমেই বাড়ছে। এমন পরিস্থিতিতে ২৭৩ একিউআই স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে মালয়েশিয়ার কুচিং। এই মাত্রার বায়ু মানুষের স্বাস্থ্যের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত হয়।

এদিকে ১০৫ একিউআই স্কোর নিয়ে তালিকার ১১তম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এই মাত্রার বায়ু ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়, যা শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টজনিত রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, মালয়েশিয়ার কুচিং শহরে পরের অবস্থানে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা, যার যার বায়ুমান স্কোর ১৬০। বাতাসের এই অবস্থান মানকে ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। একই বায়ুমান নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। এর পরের অবস্থানে রয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর, ভিয়েতনামের হ্যানয়, চীনের চিংডুর মতো শহরগুলো দূষণে ওপরের দিকে রয়েছে।   

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান। আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়।

এ ছাড়া স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম