Logo
Logo
×

Advertisement

জাতীয়

সাত মাসে ১৫ হাজারের বেশি শিশু অপহরণের ঘটনায় খেলাঘরের উদ্বেগ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ পিএম

সাত মাসে ১৫ হাজারের বেশি শিশু অপহরণের ঘটনায় খেলাঘরের উদ্বেগ

সংগৃহীত ছবি

Advertisement

দেশে গত সাত মাসে ১৫ হাজারের বেশি শিশু-কিশোর অপহরণ বা নিখোঁজ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর।

নিখোঁজ ও অপহৃত শিশুদের দ্রুত উদ্ধারের পাশাপাশি শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর নিউ ইস্কাটনে খেলাঘরের কেন্দ্রীয় কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর এক জরুরি সভায় এ আহ্বান জানানো হয়।

বুধবার এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, গত সাত মাসে ১৫ হাজারের বেশি শিশু-কিশোর অপহরণ বা নিখোঁজ হওয়ার ঘটনায় খেলাঘর গভীরভাবে উদ্বিগ্ন। এ ঘটনায় শিশু-কিশোরদের পাশাপাশি অভিভাবকদের মধ্যেও আতঙ্ক তৈরি হয়েছে।

সেখানে আরও বলা হয়, দেশের সব শিশু রাষ্ট্রীয় সম্পদ। তাদের সুরক্ষা দেওয়া এবং মৌলিক অধিকার নিশ্চিত করার সামগ্রিক দায়িত্ব সরকারের। জাতিসংঘ ঘোষিত শিশু অধিকার সনদ বাস্তবায়নে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ হওয়ায় শিশুদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে রাষ্ট্রকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

খেলাঘর মনে করে, শিশু অপহরণ ও নিখোঁজের ঘটনায় সামাজিকভাবে আতঙ্ক তৈরি হওয়ায় শিশুদের স্বাভাবিক জীবন ও মেধা বিকাশও বাধাগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতিতে সরকারকে অবিলম্বে বলিষ্ঠ ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

পাশাপাশি সারাদেশের খেলাঘর শাখাগুলোর মাধ্যমে শিশু সুরক্ষায় জনসচেতনতা তৈরিতে কর্মসূচি নেওয়ার কথা জানিয়েছে সংগঠনটি। শিশুদের নিরাপত্তায় অভিভাবকদেরও এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

নিখোঁজ ও অপহরণের ঘটনাগুলোর বিষয়ে সরকারের পক্ষ থেকে একটি সামগ্রিক প্রতিবেদন প্রকাশ করে দেশের মানুষের উদ্বেগ দূর করারও দাবি জানিয়েছে কেন্দ্রীয় খেলাঘর আসর।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আইভিএফের সময় যে ৪ বিষয়ে নজর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞের

আইভিএফের সময় যে ৪ বিষয়ে নজর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞের

বিশেষ চাহিদা সম্পন্ন ‘এএসডি আক্রান্ত’ শিশুদের ঘুমের সমস্যা

বিশেষ চাহিদা সম্পন্ন ‘এএসডি আক্রান্ত’ শিশুদের ঘুমের সমস্যা

শিশুরা কথা না শুনলে কী করবেন, জানালেন মুফতি

শিশুরা কথা না শুনলে কী করবেন, জানালেন মুফতি

২ মাস পর মায়ের কোলে ফিরল বিক্রি হওয়া শিশু

যুগান্তরে খবর প্রকাশ ২ মাস পর মায়ের কোলে ফিরল বিক্রি হওয়া শিশু

৮ মাসে ৩৬ নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার: আসক

৮ মাসে ৩৬ নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার: আসক

স্ক্রিনের সামনে শিশুরা কেন বেশি খায়

স্ক্রিনের সামনে শিশুরা কেন বেশি খায়

আরও পড়ুন

ঢাকায় বৃষ্টি হবে কিনা, জানাল আবহাওয়া অফিস

ঢাকায় বৃষ্টি হবে কিনা, জানাল আবহাওয়া অফিস

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম