Logo
Logo
×

Advertisement

জাতীয়

১০০ গুণী শিক্ষক পাচ্ছেন লাখ টাকা পুরস্কার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ পিএম

১০০ গুণী শিক্ষক পাচ্ছেন লাখ টাকা পুরস্কার

‘বিশ্ব শিক্ষক দিবস’ উদযাপনে গঠিত জাতীয় স্টিয়ারিং কমিটির প্রথম সভা শুরুর আগে সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষামন্ত্রী।

Advertisement

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের ১০০ জন শিক্ষককে ১ লাখ টাকা করে অনুদান ও সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষা ব্যবস্থার গুণগত উন্নয়ন এবং শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রোববার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘বিশ্ব শিক্ষক দিবস’ উদযাপনে গঠিত জাতীয় স্টিয়ারিং কমিটির প্রথম সভা শুরুর আগে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

শিক্ষকদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন ও অগ্রগতির প্রধান চালিকাশক্তি উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, মাঠপর্যায়ে যারা দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন, তাদের যথাযথ স্বীকৃতি দেওয়া, পুরস্কৃত করা এবং অন্যদের উৎসাহিত করাই সরকারের মূল লক্ষ্য। আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে দেশের শিক্ষকদের অবদান স্মরণ করে তাদের সম্মানিত করা হবে।

তিনি জানান, সেরা শিক্ষক নির্বাচন ও পুরস্কার দেওয়ার জন্য একটি নীতিমালা চূড়ান্ত করার কাজ চলছে। এর আগে মাত্র ১২ জন শিক্ষককে ২ লাখ টাকা করে মোট ২৪ লাখ টাকা দেওয়া হতো। এবার পুরস্কারের পরিধি বাড়িয়ে দেশের বিভিন্ন পর্যায়ের দক্ষ ও গুণী শিক্ষকদের স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় বাছাই করা ১০০ জন শিক্ষককে ১ লাখ টাকা করে অনুদান ও সম্মাননা দেওয়া হবে।

শিক্ষকদের আচরণবিধি নিয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, শিক্ষকদের আচরণ ও মূল্যবোধের মাধ্যমেই সমাজ আলোকিত হয়। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অযাচিত কর্মকাণ্ড প্রতিরোধ এবং শিক্ষা ব্যবস্থার ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে প্রয়োজনীয় নীতিমালা ও নির্দেশিকা পর্যালোচনা করা হচ্ছে।

সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আবদুল খালেক বলেন, নতুন পে-স্কেলে বেসরকারি শিক্ষকদের অন্তর্ভুক্তির বিষয়ে কাজ চলছে। সরকারি কর্মচারীরা যে অনুপাতে সুবিধা পাবেন, শিক্ষকরাও একই অনুপাতে সুবিধা পাবেন।

সভায় জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জাতীয় স্টিয়ারিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী

২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী

কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি নিষিদ্ধ, সুরক্ষা কমিটি গঠন

কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি নিষিদ্ধ, সুরক্ষা কমিটি গঠন

চতুর্থ ও ষষ্ঠে যুক্ত হচ্ছে নতুন চার বই

চতুর্থ ও ষষ্ঠে যুক্ত হচ্ছে নতুন চার বই

শিক্ষাকে বাস্তবমুখী দক্ষতা ও উদ্ভাবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষাকে বাস্তবমুখী দক্ষতা ও উদ্ভাবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে: শিক্ষামন্ত্রী

এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী

এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী

৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা

মাহদী আমিন ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা

আরও পড়ুন

ঢাকায় বৃষ্টি হবে কিনা, জানাল আবহাওয়া অফিস

ঢাকায় বৃষ্টি হবে কিনা, জানাল আবহাওয়া অফিস

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম