Logo
Logo
×

Advertisement

জাতীয়

নিষেধাজ্ঞা কাটিয়ে ফের সচল বাংলা এডিশনের ওয়েবসাইট

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পিএম

নিষেধাজ্ঞা কাটিয়ে ফের সচল বাংলা এডিশনের ওয়েবসাইট

Advertisement

দীর্ঘ অপেক্ষার পর আবারও সচল হয়েছে অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলা এডিশন’। রোববার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) অনুমতির পর পোর্টালটির ওয়েবসাইটে মোবাইল ডাটা ব্যবহার করেও প্রবেশ করা যাচ্ছে।

তথ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনায় বাংলা এডিশনের ওপর থাকা কারিগরি বিধিনিষেধ প্রত্যাহার করেছে বিটিআরসি। এর ফলে মোবাইল অপারেটরদের ইন্টারনেট ডাটা ব্যবহার করে এখন স্বাভাবিকভাবেই ওয়েবসাইটটি ব্যবহার করা যাচ্ছে।

এর আগে কারিগরি বিধিনিষেধের কারণে মোবাইল অপারেটরের ডাটা দিয়ে বাংলা এডিশনের ওয়েবসাইটে প্রবেশ করা সম্ভব ছিল না। তবে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করে সাইটটি দেখা যাচ্ছিল। বিটিআরসির মাধ্যমে বিধিনিষেধ প্রত্যাহারের পর মোবাইল ডাটাতেও ওয়েবসাইটটি স্বাভাবিকভাবে ব্যবহার করা যাচ্ছে।

একই দিনে বাংলা এডিশন তাদের মূল ফেসবুক পেজও ফিরে পেয়েছে। গত ১৬ জুন থেকে কারিগরি সমস্যার কারণে পেজটি বন্ধ ছিল। পরে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার পর রোববার পেজটি পুনরায় চালু করা হয়।

এর ফলে ওয়েবসাইটের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত সংবাদ কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হয়েছে বাংলা এডিশনের।

এর আগে, ২০২৫ সালের ২২ ডিসেম্বর তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তে বাংলা এডিশনের নিবন্ধন স্থগিত করা হয়েছিল। পরে নিবন্ধন পুনর্বহালের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করে পোর্টাল কর্তৃপক্ষ।

সেই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২০ আগস্ট তথ্য মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলা এডিশনের নিবন্ধন পুনর্বহালের সিদ্ধান্ত জানায়।

তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন পুনর্বহাল এবং বিটিআরসির কারিগরি বিধিনিষেধ প্রত্যাহারের পর এবার ওয়েবসাইট ও ফেসবুক পেজ—দুই প্ল্যাটফর্মেই পূর্ণাঙ্গ সংবাদ কার্যক্রমে ফিরেছে অনলাইন নিউজ পোর্টাল বাংলা এডিশন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘নষ্ট রাজনীতি কখনো আতাউস সামাদকে প্রভাবিত করতে পারেনি’

‘নষ্ট রাজনীতি কখনো আতাউস সামাদকে প্রভাবিত করতে পারেনি’

গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি চৌধুরী

গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি চৌধুরী

সিএনএনসহ ৩ গণমাধ্যমে ট্রাম্পের নিষেধাজ্ঞা স্থগিত

সিএনএনসহ ৩ গণমাধ্যমে ট্রাম্পের নিষেধাজ্ঞা স্থগিত

নঈম নিজামের বিরুদ্ধে দুদকের মামলা

অবৈধ সম্পদ ও মানিলন্ডারিংয়ের অভিযোগ নঈম নিজামের বিরুদ্ধে দুদকের মামলা

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

দশম ওয়েজ বোর্ড ও মহার্ঘ ভাতা বাস্তবায়নের দাবি

দশম ওয়েজ বোর্ড ও মহার্ঘ ভাতা বাস্তবায়নের দাবি

আরও পড়ুন

ঢাকায় বৃষ্টি হবে কিনা, জানাল আবহাওয়া অফিস

ঢাকায় বৃষ্টি হবে কিনা, জানাল আবহাওয়া অফিস

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম