Logo
Logo
×

Advertisement

জাতীয়

নগর পরিকল্পনায় দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী

Advertisement

Icon

তেজগাঁও (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ পিএম

নগর পরিকল্পনায় দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী

রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দুই দিনব্যাপী ন্যাশনাল আরবান ফোরাম ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান। ছবি: যুগান্তর

Advertisement

নগর পরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রমে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান। 

সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দুই দিনব্যাপী ন্যাশনাল আরবান ফোরাম ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, নগরায়ণকে শুধু বড় ভবন, সড়ক, পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন হিসেবে দেখলে হবে না। নগরের মানুষের জীবনযাত্রার মান, সুখ ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করাই হতে হবে নগর উন্নয়নের মূল লক্ষ্য। 

তিনি বলেন, পরিকল্পনার সময় সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের কথা বিশেষভাবে বিবেচনায় নিতে হবে। কারণ বিত্তবানরা নিজেদের প্রয়োজন অনেকটাই পূরণ করতে পারলেও দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে রাষ্ট্র ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকা প্রয়োজন। 

মন্ত্রী আরও বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা জরুরি। নগরায়ণের সঙ্গে স্থানীয় সরকার ও কার্যকর শাসনব্যবস্থা ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত বলেও উল্লেখ করেন তিনি।

স্থানীয় সরকার বিভাগ, ইউএনডিপি ও যুক্তরাজ্য সরকারের যৌথ উদ্যোগে আয়োজিত ফোরামে পল্লী এলাকার আর্থসামাজিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, জনস্বাস্থ্য, নগর উন্নয়ন পরিকল্পনা ও কার্যকর নগরসেবা নিয়ে আলোচনা হয়। 

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উন্নয়ন সহযোগী, শিক্ষার্থী ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফেসবুকের সুযোগে মিথ্যাচার করবেন সেটা আমরা হতে দিব না: এলজিআরডি মন্ত্রী

ফেসবুকের সুযোগে মিথ্যাচার করবেন সেটা আমরা হতে দিব না: এলজিআরডি মন্ত্রী

সুবিধাবঞ্চিতদের উন্নয়নকে প্রাধান্য দিয়েই কাজ করছে সরকার: মঈন খান

সুবিধাবঞ্চিতদের উন্নয়নকে প্রাধান্য দিয়েই কাজ করছে সরকার: মঈন খান

নৌকাবাইচে হারানো আনন্দ-সম্প্রীতি ফিরে আসবে: এলজিআরডি মন্ত্রী

নৌকাবাইচে হারানো আনন্দ-সম্প্রীতি ফিরে আসবে: এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-চীন সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

বাংলাদেশ-চীন সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান

সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান

নরওয়ের সঙ্গে সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

নরওয়ের সঙ্গে সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

আরও পড়ুন

ঢাকায় বৃষ্টি হবে কিনা, জানাল আবহাওয়া অফিস

ঢাকায় বৃষ্টি হবে কিনা, জানাল আবহাওয়া অফিস

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম