Logo
Logo
×

Advertisement

জাতীয়

শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি মানবিক মূল্যবোধ গড়ে উঠতে হবে: প্রতিমন্ত্রী হাবিব

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ পিএম

শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি মানবিক মূল্যবোধ গড়ে উঠতে হবে: প্রতিমন্ত্রী হাবিব

রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। সংগৃহীত ছবি

Advertisement

রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি শৃঙ্খলা, দেশপ্রেম, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধে নিজেদের গড়ে তুলতে হবে। শুধু মেধাবী হওয়া বা ভালো ফলাফল করাই জীবনের চূড়ান্ত সফলতা নয়; সততা, মানবিকতা ও নৈতিক মূল্যবোধই মানুষকে সত্যিকারের মহান করে তোলে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপু‌রে রাজধানীর শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬-এ তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, লেখাপড়ার পাশাপাশি শারীরিকভাবে সক্ষমতা অর্জন করতে হবে। খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের সক্ষম করে তুলতে পারে এবং দেশের প্রতি বড় অবদান রাখতে পারে।

তিনি বলেন, ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি ভালো মানুষ হতে হবে। জ্ঞান অর্জনের পাশাপাশি বিনয়, সহমর্মিতা, দায়িত্ববোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমে নিজেদের উদ্বুদ্ধ করতে হবে। জীবনে সফল হতে প্রথমে লক্ষ্য নির্ধারণ করতে হবে। এরপর সেই লক্ষ্যে পৌঁছাতে অধ্যবসায় ও কঠোর পরিশ্রম করতে হবে। কাঙ্ক্ষিত লক্ষ্যে না পৌঁছালেও হাল ছাড়া যাবে না।

প্রতিমন্ত্রী বলেন, ‘যে চেষ্টা করে তার কাছে কোনো কিছু অসম্ভব নয়।’ আজকের শিক্ষার্থীদের সাফল্য অন্য শিক্ষার্থীদের জন্য প্রেরণা ও পথ দেখাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, শুধু সড়ক, সেতু, স্কুল-কলেজের দালান নির্মাণ রাষ্ট্রের দৃশ্যমান অগ্রগতি হতে পারে।  শিক্ষিত ও মানবিক জনশক্তিই একটি দেশের মূল চালিকাশক্তি। দেশকে এগিয়ে নিতে শিক্ষিত ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে হবে।

শিক্ষাব্যবস্থা প্রসঙ্গে হাবিবুর রশিদ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছেন, শিক্ষা মানুষের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বিকাশের মূল উপাদান। এই মহান আদর্শকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি আধুনিক ও যুগোপযোগী মানবসমত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করা হচ্ছে।

শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিদ্যালয়ের কিছু জায়গার বিষয়ে তিনি শিক্ষা মন্ত্রণালয়ে একটি ভিডিও দিয়েছেন, যাতে এ বিষয়ে সহযোগিতা করা যায়। বিদ্যালয়ের আরও কিছু সমস্যা নিয়ে ইতিমধ্যে আলোচনা হয়েছে। আগামী দুই মাসের মধ্যে আর্থিকভাবে কিছু সহযোগিতা করার ব্যবস্থা করা হবে। 

মাদক থেকে শিক্ষার্থীদের দূরে থাকার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, কোনোভাবেই আগামী প্রজন্মকে মাদকের সঙ্গে সম্পৃক্ত হতে দেওয়া যাবে না। এ জন্য অভিভাবক ও শিক্ষার্থীদের সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। মাদক একটি মরণ।

মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারকেও এক ধরনের নেশা উল্লেখ করে তিনি বলেন, প্রযুক্তি একটি কার্যকর ও প্রয়োজনীয় সেবক। তবে এর অপব্যবহার বিপদজনক হয়ে উঠতে পারে। প্রযুক্তির দক্ষতার সঙ্গে কল্যাণকর ব্যবহার না করলে তা ব্যক্তি ও সমাজের ক্ষতির কারণ হতে পারে। তাই প্রযুক্তির ইতিবাচক ও নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একইভাবে ঢাকা-৯ আসনকেও সম্মিলিতভাবে সীমাবদ্ধতার সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে এগিয়ে নিতে চান তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লোকসানের রেল ছুটছে প্রকল্পের পিছে

পণ্য পরিবহণে ৪ হাজার কোটি টাকা আয়ের সম্ভাবনা লোকসানের রেল ছুটছে প্রকল্পের পিছে

ট্রান্স-এশিয়ান রেল নেটওয়ার্কে যুক্ত হবে বাংলাদেশ

ট্রান্স-এশিয়ান রেল নেটওয়ার্কে যুক্ত হবে বাংলাদেশ

৬০ হাজার কোটি টাকা ব্যয়ে পঞ্চগড় থেকে কক্সবাজার রেলপথ নির্মাণের পরিকল্পনা রেলওয়ের

৬০ হাজার কোটি টাকা ব্যয়ে পঞ্চগড় থেকে কক্সবাজার রেলপথ নির্মাণের পরিকল্পনা রেলওয়ের

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

শিগগির চালু হতে পারে ভারত-বাংলাদেশের যাত্রীবাহী ট্রেন

রেলপথ মন্ত্রী-ভারতীয় হাইক‌মিশ‌নের সাক্ষাৎ শিগগির চালু হতে পারে ভারত-বাংলাদেশের যাত্রীবাহী ট্রেন

ধীরগতির রেল

ধীরগতির রেল

আরও পড়ুন

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম