পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে রয়েছেন যারা
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন রাজশাহী-৩ আসনের মোহাম্মদ শফিকুল হক মিলন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমতিক্রমে এ কমিটি গঠনের প্রস্তাব দেন, পরে কণ্ঠভোটে এটি গৃহীত হয়।
কমিটিতে পানি সম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী, যদি তিনি সংসদ-সদস্য হন, সদস্য হিসেবে থাকবেন।
কমিটির সদস্যরা হলেন— ফরহাদ হোসেন আজাদ (পঞ্চগড়-২), এ, ই, সুলতান মাহমুদ বাবু (জামালপুর-২), আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ (কক্সবাজার-২), মাজহারুল ইসলাম (কিশোরগঞ্জ-১), মো. ফরিদুল কবীর তালুকদার (জামালপুর-৪), মো. ইজ্জত উল্লাহ (সাতক্ষীরা-১), মো. অলি উল্লাহ (বরগুনা-১) এবং মো. মশিউর রহমান খান (বাগেরহাট-১)।
