Logo
Logo
×

Advertisement

জাতীয়

প্রতিমন্ত্রী মীর হেলালের সহযোগিতায় চবির ৫ নারী হলে ফ্রিজ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ এএম

প্রতিমন্ত্রী মীর হেলালের সহযোগিতায় চবির ৫ নারী হলে ফ্রিজ

Advertisement

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের সহযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচটি নারী হলে পাঁচটি ফ্রিজ পৌঁছে দেওয়া হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ৫টি নারী হলে ৫টি ফ্রিজ পৌঁছে দেওয়া হয়। চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক এ বিষয়ে উদ্যোগ এবং সমন্বয় করেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যেসব হলে পাঁচটি ফ্রিজ দেওয়া হয়েছে সেই হলগুলো হচ্ছে- দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল, বিজয় চব্বিশ হল, প্রীতিলতা হল, নওয়াব ফয়জুননেছা হল এবং শামসুন্নাহার হল।

পাঁচটি হলের প্রত্যেকটিতে ফ্রিজ প্রদানের ফলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ও সমস্যার সমাধান হলো।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের দীর্ঘদিনের এই প্রয়োজন পূরণে সহযোগিতা করার জন্য ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন চবি শিক্ষার্থীরা।

তারা আশাবাদ ব্যক্ত করেন, প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের সহযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিশেষ করে নারী শিক্ষার্থীদের দীর্ঘদিন যাবৎ হলগুলোতে বিরাজমান সমস্যার সমাধান এবং যুগোপযোগী উন্নয়নে আরও পদক্ষেপ গ্রহণ অব্যাহত থাকবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এআই প্রযুক্তির অপব্যবহার করে বিদেশে বসে সরকার পতন সম্ভব নয়: পার্বত্য প্রতিমন্ত্রী

এআই প্রযুক্তির অপব্যবহার করে বিদেশে বসে সরকার পতন সম্ভব নয়: পার্বত্য প্রতিমন্ত্রী

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুকে পোস্ট, চবি ছাত্রদল নেতাকে শোকজ

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুকে পোস্ট, চবি ছাত্রদল নেতাকে শোকজ

১২ দিনে তিন শিক্ষার্থীর মৃত্যু, শোকের আবহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে

১২ দিনে তিন শিক্ষার্থীর মৃত্যু, শোকের আবহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে

মেয়াদ ২৮ দিন, এরপর পিটিয়ে বের করে দেব— হল ভিপিকে ছাত্রদল নেতার হুমকি

মেয়াদ ২৮ দিন, এরপর পিটিয়ে বের করে দেব— হল ভিপিকে ছাত্রদল নেতার হুমকি

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল চবি শিক্ষার্থীর

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল চবি শিক্ষার্থীর

জীবনের নতুন অধ্যায়ে চাকসু ভিপি ইব্রাহিম রনি

জীবনের নতুন অধ্যায়ে চাকসু ভিপি ইব্রাহিম রনি

আরও পড়ুন

এসআরবি পরিচয়ে যুবদল নেতার চাঁদা দাবি, অতঃপর...

এসআরবি পরিচয়ে যুবদল নেতার চাঁদা দাবি, অতঃপর...

একাত্তরের শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করে প্রতিবেদন তৈরির সুপারিশ

একাত্তরের শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করে প্রতিবেদন তৈরির সুপারিশ

ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ

ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ

‘২ কোটি দেন, সব সই করে দেব’— ভিডিও ভাইরালের পর প্রকৌশলী বরখাস্ত

‘২ কোটি দেন, সব সই করে দেব’— ভিডিও ভাইরালের পর প্রকৌশলী বরখাস্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম