Logo
Logo
×

Advertisement

জাতীয়

সম্পত্তি হস্তান্তরের নতুন বিধান বাতিলের দাবি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পিএম

সম্পত্তি হস্তান্তরের নতুন বিধান বাতিলের দাবি

Advertisement

সম্পত্তি হস্তান্তরের নতুন বিধান বাতিলের দাবিতে শুক্রবার সারা দেশে (১১ সেপ্টেম্বর) প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর পুরানা পল্টনের আইএবি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

এসময় তিনি সংসদে পাশ হওয়া সম্পত্তি হস্তান্তর (সংশোধন) আইনকে শরিয়তবিরোধী আখ্যা দিয়ে অবিলম্বে তা বাতিলের দাবি জানান।

তিনি বলেন, দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যেই পবিত্র কোরআনের অবিসংবাদিত বিধানের পরিপন্থি আইন পাস করা হয়েছে, যা জনগণের ধর্মীয় বিশ্বাসের ওপর স্পষ্ট আঘাত।

হেবার অপব্যবহার রোধ বা বাবা-মা’কে উচ্ছেদ ঠেকাতে আইন করার প্রয়োজন হলেও শরিয়ত লঙ্ঘন করে তা করা যাবে না বলেও দাবি করেন ইসলামী আন্দোলনের শীর্ষ এই নেতা।

সংবাদ সম্মেলনের শেষে অবিলম্বে ওলামায়ে কেরাম ও আইনবিদদের সঙ্গে পরামর্শ করে আইনটিতে প্রয়োজনীয় সংশোধনী আনার জোর দাবি জানান মুফতি ফয়জুল করীম।

গত রোববার সম্পত্তি দান করার পর দাতা নিজে জীবিত থাকা পর্যন্ত ওই সম্পত্তি ভোগ করতে পারবেন—এমন বিধান রেখে সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী জাতীয় সংসদে পাস হয়। প্রস্তাবিত আইনটি কোরআন-সুন্নাহবিরোধী—এমন অভিযোগ এনে বিলটি পাসের বিরোধিতা করে বিরোধী দল। তবে তাদের আপত্তি নাকচ শেষে বিলটি সংসদে পাস হয়। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বিলটি সংসদে পাসের জন্য উত্থাপন করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

সংবিধান সংশোধন কমিটির বৈঠকে যাচ্ছে না ইসলামী আন্দোলন

সংবিধান সংশোধন কমিটির বৈঠকে যাচ্ছে না ইসলামী আন্দোলন

অশান্তির আগুন জ্বলে উঠলে জনগণ আবারও রুখে দাঁড়াবে: চরমোনাই পীর

অশান্তির আগুন জ্বলে উঠলে জনগণ আবারও রুখে দাঁড়াবে: চরমোনাই পীর

‘কুরআন-সুন্নাহবিরোধী আইনের পরিণাম ভোগ করতে হবে’

জামায়াতের বিক্ষোভ-বিভিন্ন সংগঠনের বিবৃতি ‘কুরআন-সুন্নাহবিরোধী আইনের পরিণাম ভোগ করতে হবে’

সিদ্ধান্ত বদলে মির্জা ফখরুলকে ভোট দিলেন ইসলামী আন্দোলনের এমপি

সিদ্ধান্ত বদলে মির্জা ফখরুলকে ভোট দিলেন ইসলামী আন্দোলনের এমপি

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবে না ইসলামী আন্দোলন

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবে না ইসলামী আন্দোলন

আরও পড়ুন

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম