Logo
Logo
×

Advertisement

জাতীয়

গুরুত্বপূর্ণ ১০ মন্ত্রণালয়ের অডিট আপত্তি পর্যালোচনা করবে সরকারি হিসাব কমিটি

Advertisement

Icon

বাসস

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ এএম

গুরুত্বপূর্ণ ১০ মন্ত্রণালয়ের অডিট আপত্তি পর্যালোচনা করবে সরকারি হিসাব কমিটি

Advertisement

সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করে জবাবদিহিতা ও দুর্নীতি দমনে আরও কার্যকর ভূমিকা রাখতে অগ্রাধিকারের ভিত্তিতে গুরুত্বপূর্ণ ১০টি মন্ত্রণালয়ের অডিট আপত্তি পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি।

একইসঙ্গে অতি গুরুত্বপূর্ণ ও অধিকতর বাজেটসম্পন্ন মন্ত্রণালয় বা বিভাগের ক্ষেত্রে থার্ড-পার্টি অডিট করার বিষয়েও কমিটির বৈঠকে আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় উপনেতার কার্যালয়ে কমিটির সভাপতি সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির দ্বিতীয় বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে জবাবদিহিতা প্রতিষ্ঠার পাশাপাশি দুর্নীতি দমনে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি কীভাবে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।

বৈঠকে প্রতি মাসে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির অন্তত দুটি বৈঠক নিয়মিতভাবে আয়োজনের সিদ্ধান্তও নেওয়া হয়।

বৈঠকে কমিটির সদস্য মো. আমানউল্লাহ আমান, কমিটির সদস্য ও হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান, এ কে এম ফজলুল হক মিলন, মো. হাফিজ ইব্রাহিম, ডা. মো. মাহাবুবুর রহমান, এস কে আজিজুল বারী, মো. মনজুরুল ইসলাম, মো. ফজলে হুদা, মোহাম্মদ জাকির হোসেন, বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এবং সৈয়দ জয়নুল আবেদীন অংশ নেন।

বৈঠকে বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জুনের আগেই ইউপি নির্বাচন, উপনির্বাচনে সেনা মোতায়েন: ইসি

জুনের আগেই ইউপি নির্বাচন, উপনির্বাচনে সেনা মোতায়েন: ইসি

৬৩ দেশে নিয়মিত মোবাইল কনস্যুলার ক্যাম্প পরিচালনা করছে বাংলাদেশ মিশন

৬৩ দেশে নিয়মিত মোবাইল কনস্যুলার ক্যাম্প পরিচালনা করছে বাংলাদেশ মিশন

সংসদের ৬ বিল পাশ, তৃতীয় অধিবেশনের সমাপ্তি

সংসদের ৬ বিল পাশ, তৃতীয় অধিবেশনের সমাপ্তি

সংসদে প্রথমবারের মতো কথা বললেন লুৎফুজ্জামান বাবর

সংসদে প্রথমবারের মতো কথা বললেন লুৎফুজ্জামান বাবর

নতুন দায়িত্ব পেলেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি

নতুন দায়িত্ব পেলেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটি পুনর্গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্বে জহরত আদিব চৌধুরী

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটি পুনর্গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্বে জহরত আদিব চৌধুরী

আরও পড়ুন

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম