Logo
Logo
×

Advertisement

জাতীয়

ভেটেরিনারি স্বাস্থ্যসেবা জোরদারে সৃজন হচ্ছে ৪৯২ নতুন পদ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পিএম

ভেটেরিনারি স্বাস্থ্যসেবা জোরদারে সৃজন হচ্ছে ৪৯২ নতুন পদ

Advertisement

দেশের উপজেলা পর্যায়ে ভেটেরিনারি স্বাস্থ্যসেবা ও জনস্বাস্থ্য কার্যক্রম জোরদারে প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতায় ‘সহকারী ভেটেরিনারি পাবলিক হেলথ অফিসার’ পদে ৪৯২টি নতুন পদ সৃজনে সম্মতি দিয়েছে অর্থ বিভাগ।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রস্তাব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতামতের পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের শাখা-৪ গতকাল (১৬ সেপ্টেম্বর) এ সংক্রান্ত সম্মতিপত্র জারি করে। 

সম্মতিপত্র অনুযায়ী, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে রাজস্বখাতে অস্থায়ীভাবে এসব পদ সৃজন করা হবে। দুই অর্থবছরে পর্যায়ক্রমে পদগুলো সৃজন করা হবে। এর মধ্যে ২০২৬-২৭ অর্থবছরে ২৪৬টি এবং ২০২৭-২৮ অর্থবছরে আরও ২৪৬টি পদ সৃজন করা হবে।

ভেটেরিনারি স্বাস্থ্যসেবার পাশাপাশি প্রাণিসম্পদ খাতের সঙ্গে জনস্বাস্থ্যেরও ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। প্রাণির রোগ শনাক্তকরণ ও নিয়ন্ত্রণ, রোগের নজরদারি, প্রাণি থেকে মানুষের মধ্যে সংক্রমিত হতে পারে এমন রোগ প্রতিরোধ এবং নিরাপদ প্রাণিজ খাদ্য নিশ্চিত করতে উপজেলা পর্যায়ে দক্ষ জনবল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন পদ সৃজনের ফলে এসব কার্যক্রমে মাঠপর্যায়ের সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি হবে।

অর্থ বিভাগের সম্মতিপত্রে পদ সৃজনের ক্ষেত্রে ১১টি শর্ত আরোপ করা হয়েছে। এর মধ্যে অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ থেকে সংশ্লিষ্ট পদগুলোর বেতনস্কেল নির্ধারণ ও যাচাই করতে হবে।  একই সঙ্গে প্রশাসনিক উন্নয়ন-সংক্রান্ত সচিব কমিটির সুপারিশ গ্রহণ এবং পদ সৃজনে সংশ্লিষ্ট মন্ত্রীর অনুমোদন নিতে হবে। এছাড়া নির্ধারিত অর্থবছর অনুযায়ী ২০২৬-২৭ সালে ২৪৬টি এবং ২০২৭-২৮ সালে ২৪৬টি পদ সৃজন করতে হবে। 

প্রশাসনিক মন্ত্রণালয় থেকে এ বিষয়ে সরকারি আদেশ (জিও) জারি করতে হবে বলেও সম্মতিপত্রে উল্লেখ করা হয়েছে। 

পদ সৃজনের পর নিয়োগ ও সংশ্লিষ্ট প্রশাসনিক কার্যক্রম নির্ধারিত সরকারি বিধি-বিধান ও প্রক্রিয়া অনুসরণ করে সম্পন্ন করতে হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, উপজেলা পর্যায়ে সহকারী ভেটেরিনারি পাবলিক হেলথ অফিসারের নতুন পদগুলো সৃজিত হলে প্রাণিসম্পদ চিকিৎসা ও রোগ নিয়ন্ত্রণের পাশাপাশি ভেটেরিনারি জনস্বাস্থ্যসেবার পরিধি আরও বিস্তৃত করার সুযোগ তৈরি হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বঙ্গভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি

বঙ্গভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি

নতুন করে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং সেবা নেওয়া যাবে না

নতুন করে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং সেবা নেওয়া যাবে না

আউটসোর্সিং সেবা গ্রহণের ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা অর্থ মন্ত্রণালয়ের

আউটসোর্সিং সেবা গ্রহণের ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা অর্থ মন্ত্রণালয়ের

বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদমন্ত্রী

বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদমন্ত্রী

প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর

প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর

যে শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী

যে শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী

আরও পড়ুন

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম