Logo
Logo
×

Advertisement

জাতীয়

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪ শতাধিক শিক্ষকের বিষয়ে রুল

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ পিএম

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪ শতাধিক শিক্ষকের বিষয়ে রুল

বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসীন আলীর সমন্বয়ে গঠিত হাইকার্ট বেঞ্চ এ রুল জারি করেন। ফাইল ছবি

Advertisement

দেশের ২২টি সরকারি বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক শিক্ষকের বিরুদ্ধে ‘শেখ হাসিনাকে দেশে ফেরানোর লক্ষ্যে আওয়ামী লীগের পক্ষে গোপন তৎপরতা’র অভিযোগে গঠিত তদন্ত কমিটি কেন বিলুপ্ত হবে না, তা জানতে হাইকোর্ট রুল জারি করেছে। 

সোমবার (২১ সেপ্টেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসীন আলীর সমন্বয়ে গঠিত হাইকার্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিট দায়ের করেন আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস, এম লিটন আহমেদ, রাশেদুল হক খোকন ও বিপ্লব কুমার দাস। এ ধরনের কমিটি এখতিয়ারবর্হিভূত বলে দাবি রিটকারীদের।

তাদের দাবি, গত ৪ আগস্ট একটি গণমাধ্যমে ‘শেখ হাসিনাকে ফেরাতে ২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের গোপন তৎপরতা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। তার ভিত্তিতে শিক্ষকদের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে।

‘যাচাইহীন’ সংবাদের ভিত্তিতে ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০০-এর বেশি শিক্ষকের বিরুদ্ধে গঠিত সমস্ত তথ্য-অনুসন্ধান ও তদন্ত কমিটি বিলুপ্ত করা এবং পরবর্তীতে নেওয়া সব ব্যবস্থা প্রত্যাহারের একটি আবেদন দেন। সেটি নিষ্পত্তি না করায় তারা রিট করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী

হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী

আমানতের টাকা তুলতে না পেরে হাইকোর্টে ন্যাশনাল ব্যাংকের ৪ গ্রাহক

আমানতের টাকা তুলতে না পেরে হাইকোর্টে ন্যাশনাল ব্যাংকের ৪ গ্রাহক

গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ

গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় ৩ সদস্যের কমিটি

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় ৩ সদস্যের কমিটি

নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল

নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল

ভুয়া পরোয়ানায় হয়রানি বন্ধে ডেটাবেজ যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের

ভুয়া পরোয়ানায় হয়রানি বন্ধে ডেটাবেজ যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের

আরও পড়ুন

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম