Logo
Logo
×

Advertisement

জাতীয়

বৃষ্টির দিনে ঢাকার বাতাস আজ ‘সহনীয়’

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ এএম

বৃষ্টির দিনে ঢাকার বাতাস আজ ‘সহনীয়’

দীর্ঘদিনের তীব্র বায়ুদূষণে থেকে আপাতত স্বস্তিতে রয়েছে রাজধানী ঢাকা।

Advertisement

দীর্ঘদিনের তীব্র বায়ুদূষণের চিত্র থেকে আপাতত কিছুটা স্বস্তিতে রয়েছে রাজধানী ঢাকা। বৈশ্বিক বায়ুমান সূচকের তালিকায় শহরটির অবস্থান নেমে এসেছে ৩৯ নম্বরে। ৬১ স্কোর নিয়ে ঢাকার বাতাস বর্তমানে ‘মাঝারি’ বা সহনীয় পর্যায়ে রয়েছে। তবে বিশ্বের দূষিত শহরগুলোর মধ্যে আজও শীর্ষ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির বায়ুমান সূচক (এএকিউআই) ২০৭, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ের বাতাস নির্দেশ করে।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা পর্যন্ত বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এসব তথ্য জানা গেছে।

বায়ুমান সূচক অনুযায়ী, ঢাকার অবস্থান আজ ৩৯; এর বায়ুমান স্কোর ৬১, যা ‘মাঝারি বা সহনীয়’ পর্যায়ের নির্দেশক। তবে বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। বায়ুমান সূচকে শহরটির স্কোর ২০৭, অর্থাৎ এখানকার বাতাসও ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

একই সময়ে স্কোর ১৯১ নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। দূষণের দিক থেকে ১৮৬ স্কোর নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের রাজধানী হ্যানয়। তালিকায় চতুর্থ স্থানে ১৫৭ স্কোর নিয়ে অবস্থান করছে মালয়েশিয়ার শহর কুচিং। ১৫১ স্কোর নিয়ে তালিকায় পঞ্চম স্থানে অবস্থান করছে ইন্দোনেশিয়ার জার্কাতা শহর। এছাড়া ১১৪ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা। 

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে ‘বায়ুর মান ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ছুটির দিনেও ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

ছুটির দিনেও ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

এ কেমন সু-খবর!

এ কেমন সু-খবর!

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

আরও পড়ুন

বঙ্গোপসাগরে আবারও লঘুচাপ সৃষ্টির আভাস, তাপমাত্রা নিয়ে সুখবর

বঙ্গোপসাগরে আবারও লঘুচাপ সৃষ্টির আভাস, তাপমাত্রা নিয়ে সুখবর

ঢাকায় বৃষ্টি হবে কিনা, জানাল আবহাওয়া অফিস

ঢাকায় বৃষ্টি হবে কিনা, জানাল আবহাওয়া অফিস

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম