Logo
Logo
×

Advertisement

জাতীয়

চিকিৎসকদের নিয়ে নতুন সিদ্ধান্ত

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পিএম

চিকিৎসকদের নিয়ে নতুন সিদ্ধান্ত

Advertisement

সরকারি হাসপাতালের আশপাশে অনিয়ন্ত্রিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের ভিড় কমাতে কঠোর অবস্থান নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কোনো সরকারি হাসপাতালের ঠিক এক কিলোমিটার সীমানার ভেতরে নতুন করে আর কোনো বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার গড়ে তোলার অনুমোদন দেওয়া হবে না।

এদিকে সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে আগে থেকেই যেসব বেসরকারি হাসপাতাল বা ক্লিনিক রয়েছে, সেখানে আর কোনো সরকারি ডাক্তার রোগী দেখতে (প্র্যাকটিস করতে) পারবেন না।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে স্বাস্থ্য অধিদপ্তর। এতে সই করেন অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিকসমূহ শাখার পরিচালক ডা. মো. নুরুল ইসলাম।

আদেশে বলা হয়, গত ১৭ আগস্ট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্বাস্থ্য সেবার মান উন্নয়ন বিষয়ক সভার কার্যবিবরণীর ক্রমিক নং-০৩ এর গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এ নির্দেশনা কার্যকর করা হয়েছে।

ওই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং গৃহীত পদক্ষেপ সম্পর্কে স্বাস্থ্য অধিদপ্তরকে অবিলম্বে লিখিতভাবে অবহিত করতে হবে। সংশ্লিষ্ট সব বিভাগীয় পরিচালক, সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে এ নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১ লাখ ৫৫ হাজার টন সার ও ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার

১ লাখ ৫৫ হাজার টন সার ও ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিসও নিষেধ

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিসও নিষেধ

সরকারি কমিটিতে বড় পরিবর্তনের সিদ্ধান্ত

সরকারি কমিটিতে বড় পরিবর্তনের সিদ্ধান্ত

সরকারি কেনাকাটায় নতুন অধ্যাদেশ, বদলে গেল দরপত্রের নিয়ম

সরকারি কেনাকাটায় নতুন অধ্যাদেশ, বদলে গেল দরপত্রের নিয়ম

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫

তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন যেভাবে

তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন যেভাবে

আরও পড়ুন

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম