Logo
Logo
×

Advertisement

জাতীয়

বাংলাদেশে অফিস খুলতে মেটাকে আমন্ত্রণ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ পিএম

বাংলাদেশে অফিস খুলতে মেটাকে আমন্ত্রণ

Advertisement

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস ইনকরপোরেটেডের চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার জোয়েল কাপলানের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

বৈঠকে বাংলাদেশে মেটার একটি কার্যালয় খোলার জন্য প্রতিষ্ঠানটিকে আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বুধবার (২৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী মনোনীত বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল মেটার চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসারের সঙ্গে বৈঠক করেন। সময় স্বল্পতার কারণে প্রধানমন্ত্রী বৈঠকে যোগ দিতে পারেননি। বৈঠকে নেতৃত্ব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ইরিন খান এবং উপস্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশে মেটার বিপুলসংখ্যক ব্যবহারকারীর বিষয়টি তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এসময় বাংলাদেশের সঙ্গে মেটার সম্পর্ক এবং দেশের ডিজিটাল প্ল্যাটফর্ম-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি ও ই-কমার্স খাতকে আরও শক্তিশালী করার বিভিন্ন সুযোগ নিয়েও বৈঠকে আলোচনা হয়। মেটার প্ল্যাটফর্ম ও প্রযুক্তি কীভাবে বাংলাদেশের ব্যবসা, উদ্যোক্তা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই) এবং ডিজিটাল বাণিজ্যকে সহায়তা করতে পারে, সে বিষয়েও মতবিনিময় করেন উভয় পক্ষ।

এছাড়া বাংলাদেশে মেটার একটি অফিস খোলার জন্য প্রতিষ্ঠানটিকে আমন্ত্রণ জানান শামা ওবায়েদ। অনলাইনে অপব্যবহার ও ডিজিটাল হয়রানি প্রতিরোধের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেন তিনি।

বৈঠকে বাংলাদেশের প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইন এবং গঠনমূলক ও ভবিষ্যৎমুখী আলোচনা হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মেটার মিউজ এআই: বদলে যাবে দৈনন্দিন কাজের ধরন, আসছে যেসব নতুন সুবিধা

মেটার মিউজ এআই: বদলে যাবে দৈনন্দিন কাজের ধরন, আসছে যেসব নতুন সুবিধা

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

‘মেটা ওয়ান’ কী? জানুন এর সকল প্রিমিয়াম সুবিধা

‘মেটা ওয়ান’ কী? জানুন এর সকল প্রিমিয়াম সুবিধা

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

আরও পড়ুন

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম