Logo
Logo
×

Advertisement

জাতীয়

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি খালাস ব্যাহত, কমেছে গ্যাস সরবরাহ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ পিএম

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি খালাস ব্যাহত, কমেছে গ্যাস সরবরাহ

ফাইল ছবি

Advertisement

কক্সবাজারের মহেশখালীতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জাহাজ থেকে ভাসমান টার্মিনালে আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) স্থানান্তর ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে পেট্রোবাংলা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পেট্রোবাংলা জানায়, তিন দিনের ব্যবধানে এলএনজি থেকে গ্যাস সরবরাহ প্রায় ৩২ শতাংশ কমে ৬৮৬ মিলিয়ন ঘনফুটে নেমেছে। মোট গ্যাস সরবরাহও নেমেছে ২ হাজার ৩০১ মিলিয়ন ঘনফুটে।

পেট্রোবাংলার বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার তথ্য অনুযায়ী, এদিন দেশীয় ক্ষেত্র থেকে গ্যাসের সরবরাহ ছিল ১ হাজার ৬১৫ মিলিয়ন ঘনফুট। আমদানি করা এলএনজি থেকে পাওয়া রিগ্যাসিফায়েড এলএনজি বা আরএলএনজির সরবরাহ ছিল ৬৮৬ মিলিয়ন ঘনফুট।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশখালী এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমদানি করা এলএনজি কার্গো থেকে ভাসমান টার্মিনালে স্থানান্তর ব্যাহত হচ্ছে। এ কারণে স্বাভাবিকের তুলনায় সামগ্রিক গ্যাস সরবরাহ কমেছে। 

অনিবার্য সাময়িক অসুবিধার জন্য পেট্রোবাংলা দুঃখ প্রকাশের পাশাপাশি আবহাওয়ার উন্নতির সঙ্গে সঙ্গে দ্রুততম সময়ে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গ্যাস নিয়ে সুখবর

গ্যাস নিয়ে সুখবর

নভেম্বরে আসছে অতিরিক্ত ২ কার্গো এলএনজি

নভেম্বরে আসছে অতিরিক্ত ২ কার্গো এলএনজি

এলএনজি সরবরাহ বেড়ে জাতীয় গ্রিডে গ্যাস ২৬১০ এমএমসিএফডি

এলএনজি সরবরাহ বেড়ে জাতীয় গ্রিডে গ্যাস ২৬১০ এমএমসিএফডি

এলএনজি বাণিজ্যে ৫ কোম্পানির সিন্ডিকেট, প্রতি কার্গোতে গচ্চা ৪০ লাখ ডলার

এলএনজি বাণিজ্যে ৫ কোম্পানির সিন্ডিকেট, প্রতি কার্গোতে গচ্চা ৪০ লাখ ডলার

চক্রের কবজায় এলএনজি

ছয় মাসে ৩৪ কার্গোর ৩১টিই সরবরাহ করেছে ৫ কোম্পানি চক্রের কবজায় এলএনজি

যে ৩ কারণে বিশ্ববাজারের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে বাংলাদেশ

যে ৩ কারণে বিশ্ববাজারের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে বাংলাদেশ

আরও পড়ুন

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম