Logo
Logo
×

Advertisement

জাতীয়

ড. খলিলের সাফল্য কামনা ও সম্মিলিত বৈশ্বিক পদক্ষেপের আহ্বান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর

Advertisement

Icon

বাসস

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পিএম

ড. খলিলের সাফল্য কামনা ও সম্মিলিত বৈশ্বিক পদক্ষেপের আহ্বান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। ছবি: মন্ত্রণালয়

Advertisement

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমানের দায়িত্ব পালনকালে তার সাফল্য কামনা করেছেন।

তিনি আশা প্রকাশ করেন, সাধারণ পরিষদের বর্তমান অধিবেশন বিশ্বব্যাপী বিভিন্ন চ্যালেঞ্জ ও হুমকি মোকাবিলায় দেশগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে সহায়তা করবে।

লাভরভ ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সপ্তাহ চলাকালে খলিলুরের সঙ্গে বৈঠককালে এ কথা বলেন। রুশ দূতাবাসের এক বিবৃতিতে আজ এ তথ্য জানানো হয়েছে। 

বৈঠকে উভয়ে অধিবেশনের আলোচ্যসূচিতে থাকা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং রাষ্ট্রগুলোর মধ্যে সংলাপের একটি প্রতিনিধিত্বশীল ফোরাম হিসেবে সাধারণ পরিষদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।

তারা সাধারণ পরিষদের অভ্যন্তরীণ পরিবেশ উন্নত করা এবং পারস্পরিক সম্মানভিত্তিক সংলাপ পুনঃপ্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন। লাভরভ আশা প্রকাশ করেন, অধিবেশনের কার্যক্রম পেশাদারভাবে পরিচালিত হবে এবং তা রাজনৈতিকীকরণমুক্ত থাকবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জলবায়ু সংকটে সবচেয়ে বড় বিপদে বাংলাদেশ

জলবায়ু সংকটে সবচেয়ে বড় বিপদে বাংলাদেশ

ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

জাতিসংঘের আস্থা পুনরুদ্ধার ও নিরাপত্তা পরিষদ সংস্কারের আহ্বান খলিলুর রহমানের

জাতিসংঘের আস্থা পুনরুদ্ধার ও নিরাপত্তা পরিষদ সংস্কারের আহ্বান খলিলুর রহমানের

গভীর আর্থিক সংকটে জাতিসংঘ, কঠিন পরীক্ষায় খলিলুর রহমান

গভীর আর্থিক সংকটে জাতিসংঘ, কঠিন পরীক্ষায় খলিলুর রহমান

৬৩ দেশে নিয়মিত মোবাইল কনস্যুলার ক্যাম্প পরিচালনা করছে বাংলাদেশ মিশন

৬৩ দেশে নিয়মিত মোবাইল কনস্যুলার ক্যাম্প পরিচালনা করছে বাংলাদেশ মিশন

দায়িত্ব পালনে জাতিসংঘের বাইরের কারও নির্দেশনা নেব না: খলিলুর রহমান

দায়িত্ব পালনে জাতিসংঘের বাইরের কারও নির্দেশনা নেব না: খলিলুর রহমান

আরও পড়ুন

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম