Logo
Logo
×

Advertisement

জাতীয়

সিটি ব্যাংকের সাবেক পরিচালকের পরিবারসহ বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ পিএম

সিটি ব্যাংকের সাবেক পরিচালকের পরিবারসহ বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

Advertisement

দ্য সিটি ব্যাংকের সাবেক পরিচালক একেএম জাকারিয়া হোসেন চৌধুরী ও তার স্ত্রী-সন্তানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির এ আদেশ দেন। নিষেধাজ্ঞা দেওয়া বাকিরা হলেন- তার স্ত্রী সাবরিনা চৌধুরী ও মেয়ে আইনাব চৌধুরী।

জানা যায়, বিদেশে প্রায় হাজার কোটি টাকা পাচার করে যুক্তরাজ্য, দুবাই ও বালিতে ফ্ল্যাট ও একাধিক বাড়ি কেনার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চলমান অনুসন্ধানের মধ্যে এ আদেশ দেওয়া হয়েছে।

দুদকের আবেদনে বলা হয়, জাকারিয়া হোসেন চৌধুরীর বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার করে যুক্তরাজ্য, দুবাই ও বালিতে ফ্ল্যাট এবং একাধিক বাড়ি কেনার অভিযোগ অনুসন্ধান করছে কমিশন। অনুসন্ধানকালে সংগৃহীত রেকর্ডপত্র ও তথ্য পর্যালোচনায় তাদের দেশত্যাগ করে আত্মগোপনে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে প্রতীয়মান হয়েছে।

দুদকের আবেদনে আরও বলা হয়, তারা বিদেশে চলে গেলে প্রয়োজনীয় বক্তব্য গ্রহণ, গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ ও আলামত সংগ্রহ এবং অভিযোগসংশ্লিষ্ট সম্পদের বিষয়ে কার্যকর অনুসন্ধান ব্যাহত হতে পারে। এ কারণে অনুসন্ধান সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার স্বার্থে তাদের বিদেশযাত্রা রহিত করা প্রয়োজন।

দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এর সহকারী পরিচালক মো. মাহাবুব মোর্শেদ এ বিষয়ে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্ত্রীসহ সাবেক এমপি ছলিম উদ্দিনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

স্ত্রীসহ সাবেক এমপি ছলিম উদ্দিনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

সিএনএনসহ ৩ গণমাধ্যমে ট্রাম্পের নিষেধাজ্ঞা স্থগিত

সিএনএনসহ ৩ গণমাধ্যমে ট্রাম্পের নিষেধাজ্ঞা স্থগিত

মশক নিধনে অনিয়মের অভিযোগ: ডিএনসিসিতে দুদকের দুদকের অভিযান

মশক নিধনে অনিয়মের অভিযোগ: ডিএনসিসিতে দুদকের দুদকের অভিযান

২০০ বিচারক প্রাথমিক মনোনয়ন পেলেন

২০০ বিচারক প্রাথমিক মনোনয়ন পেলেন

ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, দুদকের অভিযান

১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, দুদকের অভিযান

আরও পড়ুন

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম