Logo
Logo
×

Advertisement

জাতীয়

রাতে হঠাৎ ঠান্ডা, এবার কি শীত আগে আগেই আসছে?

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পিএম

রাতে হঠাৎ ঠান্ডা, এবার কি শীত আগে আগেই আসছে?

প্রতীকী ছবি

Advertisement

দিল্লিতে গত রোববার (২৬ সেপ্টেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা নেমে যায় ২১ ডিগ্রি সেলসিয়াসে। এটি গত ২৫ বছরের মধ্যে সেপ্টেম্বরের দ্বিতীয় সর্বনিম্ন এবং ২০০১ সালের পর থেকে সর্বনিম্ন তাপমাত্রা। টানা বৃষ্টি ও মেঘলা আকাশের কারণে হঠাৎ এমন ঠান্ডা আবহাওয়া তৈরি হওয়ায় অনেকের মনেই প্রশ্ন জেগেছে—এবার কি তবে শীত আগেই চলে আসছে, কিংবা এর পেছনে এল নিনোর কোনো প্রভাব আছে কি না? 

তবে আবহাওয়াবিদদের মতে, এই ঠান্ডার সঙ্গে শীতের আগমন বা এল নিনোর কোনো সম্পর্ক নেই। মূলত বঙ্গোপসাগর থেকে আসা একটি দীর্ঘস্থায়ী গভীর নিম্নচাপের কারণে দেশজুড়ে ব্যাপক বৃষ্টিপাত হয়, যার ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 

মৌসুমী বায়ু বিদায় নেওয়ার সময় এই নিম্নচাপটি ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তর প্রদেশ, দিল্লি ও রাজস্থানসহ দেশের বড় একটি অংশে একটানা বৃষ্টি ঝরায়। এর ফলে মেঘলা আকাশ ও বাতাসে আর্দ্রতা থাকায় দিনের বেলা তাপমাত্রা বাড়তে পারেনি এবং রাতের বেলা আবহাওয়া বেশ ঠান্ডা হয়ে ওঠে। 

এটি কোনো স্থায়ী পরিবর্তন নয়, বরং একটি সাময়িক আবহাওয়া ব্যবস্থা মাত্র। নিম্নচাপটি দুর্বল হয়ে যাওয়ায় এবং উত্তর ভারতে শুকনো পশ্চিমা বাতাস বাড়ায় আগামী ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর থেকে দিল্লি, পাঞ্জাব ও উত্তর প্রদেশের বিভিন্ন এলাকায় রোদ উঠবে এবং তাপমাত্রা ফের বাড়বে। তাই সেপ্টেম্বরের এই শীতল রাত কোনোভাবেই শীতের আগাম বার্তা নয়। 

সূত্র: ইন্ডিয়া টুডে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পঞ্চগড়ে এপ্রিলেও শীতের আমেজ, ঘন কুয়াশায় ঢেকে গেছে পুরো এলাকা

পঞ্চগড়ে এপ্রিলেও শীতের আমেজ, ঘন কুয়াশায় ঢেকে গেছে পুরো এলাকা

ঘরোয়া উপায়ে দূর করুন টনসিলের ব্যথা

ঘরোয়া উপায়ে দূর করুন টনসিলের ব্যথা

মৌলভীবাজারে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

মৌলভীবাজারে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

পালংশাক কাঁচা খেলে বিপদ, সঠিক উপায়ে রান্না করবেন যেভাবে

পালংশাক কাঁচা খেলে বিপদ, সঠিক উপায়ে রান্না করবেন যেভাবে

শীত নিয়ে নতুন বার্তা

শীত নিয়ে নতুন বার্তা

তাপমাত্রা নিয়ে ফের দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

তাপমাত্রা নিয়ে ফের দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

আরও পড়ুন

ভূমি অফিসে বোরকা পরে হাজির ঢাকা জেলার ডিসি

ভূমি অফিসে বোরকা পরে হাজির ঢাকা জেলার ডিসি

সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার

সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার

সরকারি প্রতিষ্ঠানে বিআরটিসির বাস ভাড়া দেওয়া নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে রিট

সরকারি প্রতিষ্ঠানে বিআরটিসির বাস ভাড়া দেওয়া নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে রিট

জামিন পেলেন না জাসদ কার্যালয় থেকে গ্রেফতার ২৭ জন

জামিন পেলেন না জাসদ কার্যালয় থেকে গ্রেফতার ২৭ জন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম