Logo
Logo
×

রাজনীতি

বাংলাদেশকে আর বুর্জোয়াদের হাতে তুলে দেব না: হাসনাত আব্দুল্লাহ

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ০৯:৫৩ পিএম

বাংলাদেশকে আর বুর্জোয়াদের হাতে তুলে দেব না: হাসনাত আব্দুল্লাহ

হাসনাত আব্দুল্লাহ। ফাইল ছবি

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বাংলাদেশকে আর কোনো বুর্জোয়াদের হাতে তুলে দেব না। শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আছে বাংলাদেশ। এত রক্ত এবং ত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। যে বয়সে আমাদের একটা নির্ভার জীবন কাটানোর কথা। পরিবারকে সময় দেওয়ার কথা। মা-বাবার কাছে নিরাপদে থাকার কথা; কিন্তু এখন আমাদের রাজপথে, কোর্টের বারান্দায় ঘুরতে হয়।

রোববার কুমিল্লার দেবিদ্বার উপজেলার পৌর মিলনায়তনে ‘নারীর ক্ষমতায়ন ও নারী শিক্ষার উন্নয়নের বেগম খালেদা জিয়ার ভূমিকা শীর্ষক’ আলোচনা সভায় ভাচুর্য়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

হাসনাত বলেন, আমাদের এখনো মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে চলতে হয়। আমরা ঘর থেকে বের হলে জানিনা আবার নিরাপদে ঘরে ফিরব কিনা। সন্তান জানেনা তার বাবা ঘরে ফিরবে কিনা। হাদি ভাইয়ের সন্তান আর কোনো দিন হাদি ভাইকে ফিরে পাবে না। এ সময় তিনি শহীদ ওসমান হাদির কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন। 

তিনি বলেন, আমার সামনে যারা বসে আছেন তারা খেটেখাওয়া বাবার সন্তান। এখানে কেউ এমপি-মন্ত্রী বা সচিবের ছেলে এসে বসেনি। এখানে যারা বসেছে প্রত্যেকেই ব্লাডি সিটিজেন। যারা দেশের জন্য রক্তের প্রয়োজন হলে রাস্তায় আসে। যারা দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় আসে। আপনাদের রক্তের ওপর বাংলাদেশ দাঁড়িয়ে আছে। ‘আমরা ব্লাডি সিটিজেনরা ব্লাডি ফরেইনাদের হাতে দেশটা আর তুলে দেব না’। আমাদের মাথায় রাখতে হবে এ লড়াইটা আমাদের প্রজন্মের লড়াই।

হাসনাত আবদুল্লাহ তার নেতাকর্মীদের উদ্দেশে বলেন, গত ১৭ বছরে এই মাঠ সহজ ছিল না, ২০০৯ পিলখানা হত্যাকাণ্ড, ২০১৪ সালে যেভাবে ভোট চুরি করা হয়েছে, ২০১৩ সালে শাপলা চত্বরে নির্মমভাবে গণহত্যার শিকার করা হয়েছে, প্রত্যেকটি নৈতিক আন্দোলনে যেভাবে দমন পীড়ন চালানো হয়েছে, এই রক্তের মধ্য দিয়ে আজকের এ জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি। আমরা এই দেবিদ্বারকে আর কখনই কারও মানি মেশিন হতে দেব না।

দেবিদ্বার উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও জাতীয় ছাত্রশক্তির দেবিদ্বার উপজেলা প্রতিনিধি মো. হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- জামায়াতে ইসলামীর কুমিল্লা উত্তর জেলার সেক্রেটারি ও সাবেক ভাইস চেয়ারম্যান মু. সাইফুল ইসলাম শহীদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক মো. আসাদুজ্জামান, দেবিদ্বার উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহীদুল ইসলাম, ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক মো.আল আমিন সরকার, দেবিদ্বার উপজেলা এনসিপির ভারপ্রাপ্ত সমন্বয়ক মো. জাহাঙ্গীর আলম সরকার প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম