Logo
Logo
×

রাজনীতি

মনোনয়ন প্রত্যাহার, জামায়াতের প্রচারণায় থাকবেন এনসিপি নেত্রী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৭:৪৩ পিএম

মনোনয়ন প্রত্যাহার, জামায়াতের প্রচারণায় থাকবেন এনসিপি নেত্রী

ডা. মাহমুদা মিতু। ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা মিতু ঝালকাঠি-১ আসন থেকে নির্বাচন করছেন না। তিনি মনোনয়ন প্রত্যাহার করেছেন। একই সঙ্গে ওই আসনে জামায়াত জোটের প্রার্থী ফয়জুল হককে সমর্থন দিয়েছেন তিনি। এ ছাড়া জামায়াতের নির্বাচনি প্রচারণায় থাকবেন এনসিপির এই নেত্রী। মঙ্গলবার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে এ কথা জানিয়েছেন ডা. মাহমুদা মিতু নিজেই।

তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন প্রত্যাহার করলাম। আমার জীবনের প্রথম ভোট ইনশাআল্লাহ দাঁড়িপাল্লায় হবে। কাঁঠালিয়া-রাজাপুর আসনে যারা আমাকে ভালোবাসেন আমার পাশে থাকতে চেয়েছেন তাদেরকে আমার ভাই ফয়জুল হক ভাইয়ের পাশে থাকার দাবি রইল। আমি ইনশাআল্লাহ গণভোটে হ্যাঁ এবং দাঁড়িপাল্লার প্রচারণায় ঝালকাঠি-১-এ থাকব।

জামায়াতের পক্ষে ভোট চেয়ে এনসিপি নেত্রী আরও বলেন, আপনারা যারা আমার সঙ্গে প্রচারণায় থাকতে চেয়েছিলেন আমাকে ভাত খাওয়াতে চেয়েছিলেন সে সুযোগ এখনো আছে। আমি ইনশাআল্লাহ পুরো সময় মাঠে থাকব। ঝালকাঠি-১ আসনের গণমানুষের ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম