Logo
Logo
×

Advertisement

রাজনীতি

ক্ষমতার মোহে বীরত্ব জলাঞ্জলি দিলেন অলি: রেদোয়ান

Advertisement

Icon

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৩:০৮ পিএম

ক্ষমতার মোহে বীরত্ব জলাঞ্জলি দিলেন অলি: রেদোয়ান

Advertisement

লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম জামায়াতের সঙ্গে জোট গঠন করায় সমালোচনা করেন দলটির সদ্য সাবেক মহাসচিব বর্তমান বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ।

তিনি বলেন, ‘ক্ষমতার মোহে বীরত্বের জলাঞ্জলি দিয়েছেন খেতাবপ্রাপ্ত এই মুক্তিযোদ্ধা। সারা জীবন তিনি মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী দল জামায়াতে ইসলামী সম্পর্কে তীব্র সমালোচনা করে আসছিলেন। রোববার (২৮ ডিসেম্বর) বিকালে জাতীয় প্রেসক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়ে তিনি জামায়াতের নেতৃত্বে গঠিত জোটে যোগদান করেছেন। যা তার সব রাজনৈতিক জীবনের নীতি পরিপন্থি।’

রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার এতবারপুরে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সাবেক এই প্রতিমন্ত্রী আরও বলেন, কর্নেল অলি জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হবেন- এমন খোঁজ খবর পেয়ে আমি এর বিরোধিতা করে আসছিলাম। আমি এককভাবে নির্বাচনে যাওয়ার বিষয়ে মতামত দিয়েছিলাম। কিন্তু তিনি সিদ্ধান্তে অটুট থাকায় আমি বিএনপির সঙ্গে যোগাযোগ করে বিষয়টি অবহিত করি। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্মতিতে আমি ২৪ ডিসেম্বর স্বাধীনতার স্বপক্ষের শক্তি বিএনপিতে যোগদান করি।    

তিনি আরও বলেন, ‘কর্নেল অলি আহমেদ মুক্তিযুদ্ধে দেশের পক্ষে জীবনবাজি রেখে যুদ্ধ করে দেশকে শত্রু মুক্ত করেন। তিনি রাষ্ট্রীয় খেতাব পেয়েছেন। এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে। রাজনৈতিক জীবনে তিনি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ছিলেন। হঠাৎ করে দেশবিরোধী শক্তির সঙ্গে তার নির্বাচনি জোট গঠন সত্যিই দুঃখজনক।

গণসংযোগকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী কাজী শাখাওয়াত হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন বশির, উপজেলা বিএনপি’র সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান, চান্দিনা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কাইউম খাঁন, সাবেক সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম প্রমুখ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এ সরকার বিএনপির সরকার না, হাসিনার সরকার: অলি আহমেদ

এ সরকার বিএনপির সরকার না, হাসিনার সরকার: অলি আহমেদ

১১ দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলির মনোনয়নপত্র জমা

১১ দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলির মনোনয়নপত্র জমা

আমরা জাতির সঙ্গে কখনো বেইমানি করব না: কর্নেল অলি

আমরা জাতির সঙ্গে কখনো বেইমানি করব না: কর্নেল অলি

১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা

১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা

প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ কর্নেল অলির

প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ কর্নেল অলির

রাজনীতি থেকে সরে দাঁড়ালেন এলডিপি নেতা

রাজনীতি থেকে সরে দাঁড়ালেন এলডিপি নেতা

আরও পড়ুন

চাঁদাবাজির প্রতিবাদে ‘গণভিক্ষা’ করলেন হাসনাত-পাটওয়ারী

চাঁদাবাজির প্রতিবাদে ‘গণভিক্ষা’ করলেন হাসনাত-পাটওয়ারী

মিরপুরে হামলায় ক্ষতিগ্রস্ত রাড্ডাকে ৫০ লাখ টাকা অনুদানের আশ্বাস জামায়াতের

মিরপুরে হামলায় ক্ষতিগ্রস্ত রাড্ডাকে ৫০ লাখ টাকা অনুদানের আশ্বাস জামায়াতের

সব জায়গায় অত্যাচারের উৎসব লেগে গেছে: মাহমুদুর রহমান মান্না

সব জায়গায় অত্যাচারের উৎসব লেগে গেছে: মাহমুদুর রহমান মান্না

অভিযোগ রাশেদ খাঁনের জামায়াতের থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নির্বাচন করেছে এনসিপি

জামায়াতের থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নির্বাচন করেছে এনসিপি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম