Logo
Logo
×

রাজনীতি

হান্নান মাসউদ ব্যবসায়ী, মোট সম্পদ ও বার্ষিক আয় কত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ০৫:২৪ পিএম

হান্নান মাসউদ ব্যবসায়ী, মোট সম্পদ ও বার্ষিক আয় কত

আবদুল হান্নান মাসউদ। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ জানিয়েছেন, তার কোনো স্থাবর সম্পদ নেই। একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সেখান থেকে বছরে আয় করেন ৬ লাখ টাকা। এছাড়া নগদ আছে ৩৫ লাখ ৮৩ হাজার ৪৭৫ টাকা।

হান্নান মাসউদের নির্বাচনি হলফনামা থেকে এ তথ্য জানা গেছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির হয়ে নোয়াখালি-৬ আসন থেকে লড়ছেন তিনি।

দাখিল করা হলফনামায় দেখা গেছে, তার অস্থাবর সম্পদের মধ্যে ব্যাংকে জমা আছে দুই হাজার ৫৫ টাকা, কোম্পানির শেয়ার এক লাখ টাকা, স্বর্ণালঙ্কার আট লাখ টাকার, ইলেক্ট্রনিক্স পণ্য এক লাখ টাকার ও আসবাবপত্র রয়েছে এক লাখ টাকার। হান্নান মাসউদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনী একজন শিক্ষার্থী। তার নামে কোনো সম্পদ নাই। স্বামী-স্ত্রীর নামে কোনো দায়-দেনাও নাই।

২৬ বছর বয়সী আবদুল হান্নান মাসউদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা আলীম পাস। হলফনামায় তার পেশা উল্লেখ করা হয়েছে ব্যবসা। তিনি ঢাকার পরিবাগ এলাকায় ডিজিল্যান্তি গ্লোবাল নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। যা থেকে বছরে আয় দেখানো হয়েছে ৬ লাখ টাকা

২০২৫-২৬ অর্থ বছরে জমা দেওয়া আবদুল হান্নান মাসউদের আয়কর রিটার্নে দেখানো আয়ের পরিমাণলাখ টাকাআয়কর রিটার্নে দেখানো সম্পদের পরিমাণ ৯৮ লাখ ৩৯ হাজার ৬৫৬ টাকাতার স্ত্রীর নামে কোনো আয়কর নথি নেই

আবদুল হান্নান মাসউদের স্থায়ী ঠিকানা নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার সাঘরিয়া গ্রামেতার বাবার নাম আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেকমাতার নাম আয়েশা খাতুন বিলকিছতার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের কোনো মামলা নেই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম