Logo
Logo
×

রাজনীতি

হান্নান মাসউদের সম্পদ বাবার চেয়ে ৫ গুণ বেশি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ০৬:১৯ পিএম

হান্নান মাসউদের সম্পদ বাবার চেয়ে ৫ গুণ বেশি

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের ঘোষিত মোট সম্পত্তির পরিমাণ তার বাবার তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফরমের সঙ্গে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হলফনামা ও সর্বশেষ আয়কর রিটার্ন বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে।

হলফনামা অনুযায়ী, আব্দুল হান্নান মাসউদ মোট ৯৮ লাখ ৩৯ হাজার ৬৫৬ টাকার সম্পত্তির হিসাব দাখিল করেছেন। অন্যদিকে তার বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক মোট সম্পদের পরিমাণ দেখিয়েছেন ২০ লাখ ৯৩ হাজার ৬৫১ টাকা।

আয়ের হিসাবে দেখা যায়, গত এক বছরে আব্দুল হান্নান মাসউদ ব্যবসা থেকে ৬ লাখ টাকা আয় করেছেন। একই সময়ে তার বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক কৃষি খাত থেকে ২ লাখ টাকা এবং একটি প্রাইভেট প্রতিষ্ঠান থেকে সম্মানী বাবদ ১ লাখ ২০ হাজার টাকা আয় করেছেন।

নির্বাচনে বাবা ও ছেলে ভিন্ন দুটি দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) প্রার্থী হিসেবে একতারা প্রতীক নিয়ে এবং আব্দুল হান্নান মাসউদ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীক নিয়ে নির্বাচনি মাঠে নেমেছেন

আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেকের হলফনামায় উল্লেখ করা তথ্য অনুযায়ী, পেশায় তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষকতার হাতে নগদ রয়েছেলাখ ৭০ হাজার টাকা এবং ব্যাংকে জমা আছেলাখ ৯৩ হাজার ৬৫১ টাকাএছাড়া ২৫ হাজার টাকার ইলেকট্রনিক সামগ্রী ও ৭৫ হাজার টাকার আসবাবপত্রের মালিকানা রয়েছে তারতিনি কৃষিঅকৃষি মিলিয়ে মোট ১৬৮ শতাংশ জমির মালিক বলেও হলফনামায় উল্লেখ করেছেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

Live Icon সর্বশেষ
সারা দেশে বৈধ অস্ত্র জমা ২৭ হাজার, জমা পড়েনি ২০ হাজার ৬ শতাধিক নেতাকর্মী নিয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতার বিএনপিতে যোগদান ডয়চে ভেলেকে তারেক রহমান ক্ষমতায় গেলে এককভাবে সরকার গঠন করবে বিএনপি নির্বাচনে ২,০৯৮ নির্বাহী ও ৬৫৭ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন শুরু হলো টানা ৪ দিনের সরকারি ছুটি সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি কেন্দ্রে ভোটাররা যা করতে পারবেন, যা পারবেন না অভিযোগের ব্যবস্থা নিতে কন্ট্রোল রুম খুলল জনপ্রশাসন মন্ত্রণালয় রংপুর বিভাগে ঝুঁকিতে ২৫৬১ কেন্দ্র, ৬ স্তরের নিরাপত্তা