হাবিব-পাটওয়ারী-রনিকে নিয়ে ইনকিলাব মঞ্চের জাবেরের ফেসবুক পোস্ট
সবুজবাগ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১১ পিএম
হাবিবুর রশিদ হাবিব, নাসিরউদ্দিন পাটোয়ারী, মহিউদ্দিন রনি। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের প্রার্থীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ফেসবুকে দেওয়া ওই পোস্টে তিনি লিখেছেন- ‘মহিউদ্দিন রনি, নাসিরউদ্দিন পাটওয়ারী কিংবা হাবিবুর রশিদ হাবিব ভাই—১২ তারিখের নির্বাচনে এদের কেউ আদৌ জিতবেন কিনা- জানি না। দল হিসেবে ৩ জনের পজিশনও ভিন্ন। একজন স্বতন্ত্র, একজন এনসিপির, একজন বিএনপির। একটা জায়গায় তারা খুব স্বতঃস্ফূর্ত ছিলেন, হতে পারে সেটা নির্বাচনের জন্য কিংবা সত্যিকার ইনসাফ কায়েমের জন্য। তারা খুব বোল্ডলি হাদি হত্যার বিচার চেয়েছেন এবং ক্ষমতায় গেলে হাদি হত্যার বিচার করবেন বলে জনগণকে প্রতিশ্রুতি দিয়েছেন।’
তিনি লেখেন, ‘আমরা তাদের জন্য ভোট চাই না। আপনি অবশ্যই আপনার দৃষ্টিতে যাকে সবথেকে সৎ এবং যোগ্য মনে হবে তাকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন।’
জাবের আরও লেখেন, তবে যে বা যারাই হাদি ভাইয়ের হত্যার বিচারের দাবিতে সোচ্চার থাকবেন, ইনসাফের লড়াইয়ে অকুতোভয় থাকবেন, আপনাদের প্রতি আমাদের সীমাহীন ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত সমর্থন থাকবে।
ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেন, ‘যুগ হতে যুগান্তরে আজাদির সন্তানেরা এই জমিনের সার্বভৌমত্বের জন্য, ইনসাফ কায়েমের জন্য লড়াই করেই যাবে- ইনশাআল্লাহ।’

