Logo
Logo
×
   

রাজনীতি

মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যাবেন না এনসিপির ৬ এমপি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৯ পিএম

মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যাবেন না এনসিপির ৬ এমপি

বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় মন্ত্রিপরিষদের শপথ উপিস্থিত থাকবে না এনসিপির নির্বাচিত সংসদ সদস্যরা। 

মঙ্গলবার দুপুরে ১টার দিকে এনসিপি তাদের ভেরিফায়েড অফিশিয়াল ফেসবুক পেজে এই ঘোষণা দেয়।

তবে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন এনসিপি থেকে নির্বাচিত ছয় এমপি। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান।

এ সময় তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেন।  

মঙ্গলবার সকাল ১০টার দিকে সংসদ ভবনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শুরুর আগে দলীয় এমপিদের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, তারা আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নিচ্ছেন না।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম