Logo
Logo
×

রাজনীতি

আমি জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নের পক্ষে: ফারুক হাসান

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০৮ পিএম

আমি জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নের পক্ষে: ফারুক হাসান

গণ-অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান। ফাইল ছবি

জুলাই সনদ ও গণভোটের পক্ষে নিজের অবস্থান জানালেন গণ-অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান। 

শুক্রবার (১৭ এপ্রিল) নিজের ফেসবুক পেজে এক পোস্টে নিজের এ অবস্থান জানান তিনি।  

ফেসবুক পোস্টে ফারুক বলেন, আমি ফারুক হাসান, আপাদমস্তক জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নের পক্ষে। 

এর আগে এক পোস্টে নিজের টকশোর একটি ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, যারা বলে গণভোট তো হয়ে গেছে, এটার আবার বাস্তবায়নের কী আছে? তারা জনগণের চোখে ধুলো দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছে বলে দাবি করেন ফারুক।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম