Logo
Logo
×

Advertisement

রাজনীতি

এমপি শিমুল বিশ্বাস

প্রশাসনকে দলমতের ঊর্ধ্বে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে

Advertisement

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৮:০৩ পিএম

প্রশাসনকে দলমতের ঊর্ধ্বে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে

Advertisement

পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, সরকারের চলমান খাল পুনঃখনন কর্মসূচি জলাবদ্ধতা নিরসন কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রশাসনের সব কর্মকর্তাকে দলমতের ঊর্ধ্বে থেকে নাগরিকের অধিকার ও সেবা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তিনি রাজনৈতিক নেতাকর্মীদের দেশের উন্নয়ন কর্মকাণ্ডে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে।

শুক্রবার (১৭ এপ্রিল) বেলা ১১টায় পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের শংকরপুর এলাকায় রত্নাই নদীর প্রায় ১০ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সরকার ও প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক সব শক্তির সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শিক্ষা ও পৌর প্রশাসক মো. মনিরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামারা তাসবিহা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম, ব্যবসায়ী ও সমাজসেবক গোলাম রাব্বানী কামনা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু, নূর মোহাম্মদ মাছুম বগা, স্থানীয় দলের অঙ্গসংগঠনের নেতাকর্মী, ঠিকাদার, কৃষক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কেন্দ্র থেকে বহিষ্কৃত দুই যুবদল নেতাকে সভাপতি ঘোষণা এমপির

কেন্দ্র থেকে বহিষ্কৃত দুই যুবদল নেতাকে সভাপতি ঘোষণা এমপির

৫৪ দেশের প্রতিনিধিদের অ্যাম্বাসেডর নির্বাচনে বিজয়ী ছাত্রদল নেতা ডা. আউয়াল

৫৪ দেশের প্রতিনিধিদের অ্যাম্বাসেডর নির্বাচনে বিজয়ী ছাত্রদল নেতা ডা. আউয়াল

বিএনপি টিকেই আছে চাঁদাবাজিসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধির ওপর: সারজিস আলম

বিএনপি টিকেই আছে চাঁদাবাজিসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধির ওপর: সারজিস আলম

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য বহাল রাখার আহ্বান নজরুল ইসলাম খানের

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য বহাল রাখার আহ্বান নজরুল ইসলাম খানের

নোয়াখালীতে বিএনপির ৭ চেয়ারম্যান প্রার্থীর ঐক্যের শপথ

নোয়াখালীতে বিএনপির ৭ চেয়ারম্যান প্রার্থীর ঐক্যের শপথ

ডেঙ্গু প্রতিরোধে ১৫শ মানুষকে শপথ করালেন বিএনপি নেতা

ডেঙ্গু প্রতিরোধে ১৫শ মানুষকে শপথ করালেন বিএনপি নেতা

আরও পড়ুন

চাঁদাবাজির বিকল্প হিসেবে ‘পুনর্বাসন দানবক্স’ চালুর ঘোষণা হাসনাত আবদুল্লাহর

চাঁদাবাজির বিকল্প হিসেবে ‘পুনর্বাসন দানবক্স’ চালুর ঘোষণা হাসনাত আবদুল্লাহর

‘শিক্ষক নিয়োগে অন্যায়ভাবে একজনকে বাদ দিলেও তার পক্ষে লড়বে এনসিপি’

‘শিক্ষক নিয়োগে অন্যায়ভাবে একজনকে বাদ দিলেও তার পক্ষে লড়বে এনসিপি’

নামফলকে নিজের নাম, আয়োজকদের উদ্দেশে যা বললেন হাসনাত

নামফলকে নিজের নাম, আয়োজকদের উদ্দেশে যা বললেন হাসনাত

স্থানীয় নির্বাচন নিয়ে ১১ দলে টানাপোড়েন

স্থানীয় নির্বাচন নিয়ে ১১ দলে টানাপোড়েন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম