Logo
Logo
×

Advertisement

রাজনীতি

ইতিহাস ইচ্ছা করলে মুছে ফেলা যায় না: আবদুল আউয়াল মিন্টু

Advertisement

Icon

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

প্রকাশ: ৩০ মে ২০২৬, ১০:৩০ পিএম

ইতিহাস ইচ্ছা করলে মুছে ফেলা যায় না: আবদুল আউয়াল মিন্টু

দাগনভূঞা উপজেলার সরকারি আতাতুর্ক হাই স্কুল অডিটোরিয়ামে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন আবদুল আউয়াল মিন্টু

Advertisement

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ১৭ বছর জগদ্দল পাথরের মতো বসে থাকা স্বৈরাচার সরকারের সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন করতে দেয়নি। এমনকি গণতন্ত্রের মা আপসহীন নেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার পারিবারিক বাড়ি ফেনী ফুলগাজীর মজুমদার বাড়িতে জনরোষে পালিয়ে যাওয়া সরকার শেখ মুজিবের জন্ম, মৃত্যুদিবস ও ঈদে পশু কুরবানি করে উল্লাস করেছে। তিনবারের প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার পৈত্রিক বাড়ীতে এহেন গর্হিত কাজ সম্পূর্ণ রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। সুষ্ঠু রাজনৈতিক চর্চায় চপেটাঘাত।

তিনি বলেন, বহুদলীয় গণতন্ত্রের মতবাদ উন্মুক্ত করে দেশে অবারিত রাজনৈতিক পরিবেশ করে দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ইতিহাস ইচ্ছা করলে মুছে ফেলা যায় না। স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার ইতিহাসও মুছে ফেলা যায়নি।

শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে শনিবার ফেনীর দাগনভূঞা উপজেলার সরকারি আতাতুর্ক হাই স্কুল অডিটোরিয়ামে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আবদুল আউয়াল মিন্টু এসব কথা বলেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের সভাপতিত্বে সদস্য সচিব কামরুল উদ্দিনের সঞ্চালনায় মিলাদ ও দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য মেজবাহ উদ্দিন খান, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক গাজী মানিক প্রমুখ।

অনুষ্ঠান শেষে উপজেলার গরিব ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কেন্দ্র থেকে বহিষ্কৃত দুই যুবদল নেতাকে সভাপতি ঘোষণা এমপির

কেন্দ্র থেকে বহিষ্কৃত দুই যুবদল নেতাকে সভাপতি ঘোষণা এমপির

৫৪ দেশের প্রতিনিধিদের অ্যাম্বাসেডর নির্বাচনে বিজয়ী ছাত্রদল নেতা ডা. আউয়াল

৫৪ দেশের প্রতিনিধিদের অ্যাম্বাসেডর নির্বাচনে বিজয়ী ছাত্রদল নেতা ডা. আউয়াল

বিএনপি টিকেই আছে চাঁদাবাজিসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধির ওপর: সারজিস আলম

বিএনপি টিকেই আছে চাঁদাবাজিসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধির ওপর: সারজিস আলম

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য বহাল রাখার আহ্বান নজরুল ইসলাম খানের

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য বহাল রাখার আহ্বান নজরুল ইসলাম খানের

নোয়াখালীতে বিএনপির ৭ চেয়ারম্যান প্রার্থীর ঐক্যের শপথ

নোয়াখালীতে বিএনপির ৭ চেয়ারম্যান প্রার্থীর ঐক্যের শপথ

ডেঙ্গু প্রতিরোধে ১৫শ মানুষকে শপথ করালেন বিএনপি নেতা

ডেঙ্গু প্রতিরোধে ১৫শ মানুষকে শপথ করালেন বিএনপি নেতা

আরও পড়ুন

জামায়াতের ওপর ক্ষোভে ফুঁসছে শরীকরা, নেপথ্যে কী?

জামায়াতের ওপর ক্ষোভে ফুঁসছে শরীকরা, নেপথ্যে কী?

চাঁদাবাজির বিকল্প হিসেবে ‘পুনর্বাসন দানবক্স’ চালুর ঘোষণা হাসনাত আবদুল্লাহর

চাঁদাবাজির বিকল্প হিসেবে ‘পুনর্বাসন দানবক্স’ চালুর ঘোষণা হাসনাত আবদুল্লাহর

‘শিক্ষক নিয়োগে অন্যায়ভাবে একজনকে বাদ দিলেও তার পক্ষে লড়বে এনসিপি’

‘শিক্ষক নিয়োগে অন্যায়ভাবে একজনকে বাদ দিলেও তার পক্ষে লড়বে এনসিপি’

নামফলকে নিজের নাম, আয়োজকদের উদ্দেশে যা বললেন হাসনাত

নামফলকে নিজের নাম, আয়োজকদের উদ্দেশে যা বললেন হাসনাত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম