Logo
Logo
×

Advertisement

রাজনীতি

ফেসবুক স্ট্যাটাসে সর্বমিত্র চাকমা

দীপেনের পদত্যাগ ‘দেশের ইতিহাসে বিরল ঘটনা’

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৭:০৩ পিএম

দীপেনের পদত্যাগ ‘দেশের ইতিহাসে বিরল ঘটনা’

সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান ও ডাকসু সদস্য সর্বমিত্র চাকমা। ছবি কোলাজ: যুগান্তর

Advertisement

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের মন্ত্রিত্ব থেকে পদত্যাগের ঘটনায় ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য সর্বমিত্র চাকমা। 

সোমবার (১ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে সর্বমিত্র চাকমা লেখেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে এ এক বিরল ঘটনা, যেখানে সবাই ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চায়।  

ডাকসুর এ সদস্য আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীকে আমি যতদূর চিনেছি-জেনেছি, তিনি অত্যন্ত ভদ্র, মার্জিত এবং স্বল্পভাষী। রাজনীতিতে যেখানে কাদা ছোড়াছুড়ি নিত্যদিনের ঘটনা, তিনি বিরোধী পক্ষকে কখনো কথার মাধ্যমে আক্রমণ করেননি। এমন পরিচ্ছন্ন রাজনীতিবিদ আমাদের দরকার। শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও দায়িত্ব নেওয়ার পর বেশ সক্রিয় দেখেছি তাকে।     

পোস্টের শেষে সর্বমিত্র চাকমা বলেন, জানি না তিনি এ সিদ্ধান্ত কেন নিয়েছেন, অভ্যন্তরীণ বিষয়ও থাকতে পারে। কিন্তু , দেশ ও পার্বত্যবাসীর কল্যাণে তার এ পদে আসীন থাকা দরকার। প্রধানমন্ত্রী চাইলে তিনি নিশ্চয়ই না করবেন না।     

উল্লেখ্য, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। সোমবার (১ জুন) সকালে ঈদুল আজহার ছুটি শেষে তিনি এ পদত্যাগপত্র জমা দেন। 

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সর্বোচ্চ ভোটের ব্যবধানে বিজয়ী হন। গত ১৭ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে শপথ নেন তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী: দীপেন দেওয়ান

বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী: দীপেন দেওয়ান

রাঙামাটিতে নাগরিক সমাজের মানববন্ধন দীপেন দেওয়ানের মন্ত্রিত্ব ফিরিয়ে দেওয়ার দাবি

রাঙামাটিতে নাগরিক সমাজের মানববন্ধন দীপেন দেওয়ানের মন্ত্রিত্ব ফিরিয়ে দেওয়ার দাবি

পার্বত্য মন্ত্রীর পদত্যাগ নিয়ে মুখ খুললেন বিএনপি নেতা

পার্বত্য মন্ত্রীর পদত্যাগ নিয়ে মুখ খুললেন বিএনপি নেতা

পার্বত্যমন্ত্রীর হঠাৎ পদত্যাগ নানা আলোচনা, গুঞ্জন

পার্বত্যমন্ত্রীর হঠাৎ পদত্যাগ নানা আলোচনা, গুঞ্জন

যে কারণে মন্ত্রিত্ব ছাড়লেন দীপেন দেওয়ান

যে কারণে মন্ত্রিত্ব ছাড়লেন দীপেন দেওয়ান

পদত্যাগ করলেন মন্ত্রী দীপেন দেওয়ান

পদত্যাগ করলেন মন্ত্রী দীপেন দেওয়ান

আরও পড়ুন

চাঁদাবাজির প্রতিবাদে ‘গণভিক্ষা’ করলেন হাসনাত-পাটওয়ারী

চাঁদাবাজির প্রতিবাদে ‘গণভিক্ষা’ করলেন হাসনাত-পাটওয়ারী

মিরপুরে হামলায় ক্ষতিগ্রস্ত রাড্ডাকে ৫০ লাখ টাকা অনুদানের আশ্বাস জামায়াতের

মিরপুরে হামলায় ক্ষতিগ্রস্ত রাড্ডাকে ৫০ লাখ টাকা অনুদানের আশ্বাস জামায়াতের

সব জায়গায় অত্যাচারের উৎসব লেগে গেছে: মাহমুদুর রহমান মান্না

সব জায়গায় অত্যাচারের উৎসব লেগে গেছে: মাহমুদুর রহমান মান্না

অভিযোগ রাশেদ খাঁনের জামায়াতের থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নির্বাচন করেছে এনসিপি

জামায়াতের থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নির্বাচন করেছে এনসিপি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম