তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীনের সঙ্গে আলোচনা
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন বিরোধীদলের নেতা
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০১:০৩ পিএম
সংসদে বাজেট নিয়ে আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন শফিকুর রহমান। পুরোনো ছবি
|
ফলো করুন |
|
|---|---|
চীনের সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান।
সোমবার (২৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদে বাজেট নিয়ে আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন শফিকুর রহমান। তিনি শিগগিরই পরিকল্পনাটি বাস্তবায়নের আশা প্রকাশ করেছেন।
ডা.শফিকুর রহমান বলেন, এ সংসদ মজলুমদের সংসদ তাই আমরা প্রত্যাশা করি, এখানে এমন কোনো আচরণ করবেন না। যা মজলুম দেশবাসীকে আহত করে।
তিনি বলেন, সরকারি দলকে বিরোধীদলকে সম্মান করার মানসিকতা থাকতে হবে। একইসঙ্গেবিরোধীদলকেও সঙ্গত সকল ক্ষেত্রে সরকারি দলকে সহযোগিতা করার মানসিকতা থাকতে হবে বলেও জানান তিনি।
বিরোধী দলীয় নেতা বলেন, অতীতে এ সংসদ ব্যক্তি তোষামোদিতে অভ্যস্ত ছিল। বর্তমানে সংসদ এমনটা হওয়া উচিত হবে না। অতীতের সংস্কৃতিকে আমাদের না বলতে হবে। এই বাজেটের মাধ্যমে জনকল্যাণের পরিবর্তে কোথাও জনগণের কোনো ক্ষতি হচ্ছে কিনা তা লক্ষ্য রাখবে বিরোধীদল।
দেশ থেকে পাচারকৃত অর্থ কিভাবে ফিরিয়ে আনা হবে সে বিষয়ে বাজেটে কোনো দিক নির্দেশনা নেই এ কথা জানিয়ে তিনি বলেন, পাচার করা অর্থ ফেরানো গেলে বাজেট ঘাটতি থাকবে না। শুধু অর্থ নয় পাচারকারীকেও ফিরিয়ে এনে বিচার করতে হবে।
