Logo
Logo
×
   

রাজনীতি

সংঘর্ষের পর হল ছাড়ল শিবির, ঢুকল ছাত্রদল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৯:১৮ পিএম

সংঘর্ষের পর হল ছাড়ল শিবির, ঢুকল ছাত্রদল

প্রায় দেড় ঘণ্টাব্যাপী ধাওয়া-পালটা ধাওয়ার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে কয়েকশ নেতাকর্মী ঢাকা আলিয়া মাদ্রাসার আল্লামা কাশগরী (রহ.) হলে প্রবেশ করেন। এর আগেই ছাত্রশিবিরের নেতাকর্মীরা হল ছেড়ে সরে যান।

হলে প্রবেশের পর শিবিরের ব্যবহৃত কয়েকটি কক্ষে ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় সরকারি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুল হক মারধরের শিকার হন বলে অভিযোগ ওঠে। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

ছাত্রশিবিরের ঢাকা মহানগর পূর্ব শাখার প্রচার সম্পাদক দাউদ খান জানান, ঢাকা আলিয়া মাদ্রাসায় যুবদল ও ছাত্রদলের হামলায় তাদের ২৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে ফুয়াদ নামে এক কর্মীর অবস্থা আশঙ্কাজনক বলে তিনি দাবি করেন।

অন্যদিকে ঢাকা আলিয়া মাদ্রাসা শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী এবং কামিল প্রথম বর্ষের শিক্ষার্থী সাদ চৌধুরী দাবি করেন, ছাত্রশিবিরের নেতাকর্মীরা দফায় দফায় তাদের ওপর হামলা চালিয়েছে। তার ভাষ্য অনুযায়ী, এতে ছাত্রদলের ৩০ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম