Logo
Logo
×
   

২ যুগে যুগান্তর

চান্দিনায় যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Icon

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১৮ পিএম

চান্দিনায় যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চান্দিনায় দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার এ উপলক্ষে চান্দিনা আল-আমিন ইসলামিয়া এতিমখানা কমপ্লেক্সের হেফজ বিভাগে আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে আল-আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসা মাঠ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।

আলোচনা সভায় দৈনিক যুগান্তরের চান্দিনা প্রতিনিধি মো. আবদুল বাতেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চান্দিনা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম। 

বিশেষ অতিথি ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চান্দিনা মহিলা কলেজের আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক মো. এনায়েত উল্লাহ্ ভূইয়া, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা বিশিষ্ট ব্যবসায়ী হাজি মো. শামীম হোসেন। 

চান্দিনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক দৈনিক সংবাদ প্রতিনিধি মাসুমুর রহমান মাসুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন- জাতীয় সাংবাদিক সংস্থা চান্দিনা উপজেলা শাখার সভাপতি কাজী রাশেদ, দৈনিক কালেরকণ্ঠে প্রতিনিধি রণবীর ঘোষ কিংকর, চান্দিনা পৌরসভার সাবেক কাউন্সিলর মো. তাজুল ইসলাম, দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা মামুনুর রশিদ সরকার, দৈনিক কালবেলার প্রতিনিধি আকিবুল ইসলাম হারেছ, দৈনিক মুক্তখবরের প্রতিনিধি মো. সোহেল রানা, ব্যবসায়ী মো. খোকন, আল-আমিন ইসলামিয়া এতিমখানা কমপ্লেক্সের শিক্ষক মো. আবদুর রহিম প্রমুখ। আলোচনা সভা শেষে চান্দিনা আল-আমিন ইসলামিয়া এতিমখানা কমপ্লেক্সের এতিম শিশুদের সঙ্গে নিয়ে দোয়া ও মুনাজাত করেন মো. ফয়েজুর রহমান।

পঁচিশে যুগান্তর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .