Logo
Logo
×
   

২ যুগে যুগান্তর

দৌলতপুরে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Icon

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১৮ পিএম

দৌলতপুরে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

দৌলতপুরে দৈনিক যুগান্তর পত্রিকার ২৫ বছরে পদার্পণ উপলক্ষে উপজেলা প্রেস ক্লাবে শুক্রবার বেলা ১১টায় র্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

উপজেলা প্রতিনিধি মো. মানজারুল ইসলাম খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দৌলতপুর কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সরকার আমিরুল ইসলাম। 

বিশেষ অতিথি ছিলেন- দৌলতপুর খাদ্য পরিদর্শক ও এলএসডি কর্মকর্তা মো. সাহাবুল আলম এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- দৌলতপুর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এম মামুন রেজা, সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম, আল্লারদর্গা প্রেস ক্লাবের সভাপতি খন্দকার জালাল উদ্দিন, দৈনিক ইনকিলাব প্রতিনিধি মাহফুজুল আলম, দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার প্রতিনিধি সাইদুর রহমান, দৌলতপুর প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ও জনকণ্ঠ প্রতিনিধি সাইদুল আনাম, এশিয়ান টেলিভিশনের দৌলতপুর প্রতিনিধি সোহানুর রহমান শিপন প্রমুখ।

পঁচিশে যুগান্তর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .