Logo
Logo
×
   

২ যুগে যুগান্তর

গৌরীপুরে স্বজনের অমর একুশে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

Icon

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২০ পিএম

গৌরীপুরে স্বজনের অমর একুশে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ফলাফল ঘোষণা শুক্রবার অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। তিনি বলেন, শিশুদের মেধা, মনন ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলতে এ ধরনের প্রতিযোগিতার বিকল্প নেই। চারুকলার মাধ্যমে শিশুদের মনের প্রকৃতভাব প্রকাশের সুযোগ পায়। স্বজনরা প্রতি বছরই সেই সুযোগটা করে দেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজনের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, প্রতিভা মডেল স্কুলের পরিচালক অমল চন্দ্র দাস, সিধলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদ, উপজেলা স্বজনের সহসভাপতি শামীমা খানম মীনা, সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন, সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, মহিলা বিষয়ক সম্পাদিকা সুমনা সফিনাজ লাবনী, স্বজন লুৎফা রূপা, ফাতেমা আক্তার, মাহমুদা আক্তার লিপি, মাহমুদা আক্তার রিপা, ইসরাত জাহান রেখা, রমজানুর রহমান নাজিম, ইসরাত জাহান লাকী, ফাতেমা আক্তার খাতুন প্রমুখ। 

বিজয়ীরা হলো- ‘ক’ গ্রুপ প্রথম (যৌথভাবে) প্রতিভা মডেল স্কুলের সুরেশ্বরী দাস অর্কিড, গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মৃত্তিকা রহমান মিঠি, দ্বিতীয় দি চাইল্ড ব্লোজম কিন্ডারগার্টেনের রামিসা লুবনা রাইসা ও তৃতীয় চাইল্ড ফেয়ার কিন্ডারগার্টেনের ফাতিহা বিনতে মালেক নাবা।

‘খ’ গ্রুপে প্রথম গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সায়েবা, দ্বিতীয় দি চাইল্ড ব্লোজম কিন্ডারগার্টেনের দৃশ্নিতা সাহা ও তৃতীয় প্রতিভা মডেল স্কুলের তাহমিদ।

‘গ’ গ্রুপে প্রথম চাইল্ড ফেয়ার কিন্ডারগার্টেন স্কুলের হোমায়ারা তাসনিম আসফি, দ্বিতীয় গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফসিরুল আমিন তন্ময় ও তৃতীয় প্রতিভা মডেল স্কুলের ফাইজা আজাদ।

‘ঘ’ গ্রুপে প্রথম দি চাইল্ড ব্লোজম কিন্ডারগার্টেনের দেবজিৎ দেবনাথ অর্থ, দ্বিতীয় চাইল্ড ফেয়ার কিন্ডারগার্টেন স্কুলের সুজানা রহমান নাবা ও তৃতীয় জাগরণী পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঋবর্নিকা ঘোষ প্রথমা।

‘ঙ’ গ্রুপে প্রথম গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পল্লবী ঘোষ, দ্বিতীয় সায়মা সাহাব একাডেমির মো. রুব্যায়েত হাসান শায়েন ও তৃতীয় গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের তাফান্নুম মোস্তারিজ।

অপরদিকে ‘চ’ গ্রুপে প্রথম গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সূচনা দাস, দ্বিতীয় তাহযীব লামিসা আহমেদ রায়া ও তৃতীয় মাহমুদা নুসরাত মৃদু।

‘ছ’ গ্রুপে প্রথম নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের মম দাস, দ্বিতীয় গৌরীপুর আরকে সরকারি উচ্চ বিদ্যালয়ের ফাহিম শাহরিয়ার জয় ও তৃতীয় ওমর কৈয়ম।

‘জ’ গ্রুপে প্রথম গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হোমায়রা তাবাসসুম আরাবী, দ্বিতীয় খাদিজাতুল সাদিয়া ও তৃতীয় গৌরীপুর আরকে সরকারি উচ্চ বিদ্যালয়ের অভিনব ভৌমিক সূর্য।

‘ঝ’ গ্রুপে প্রথম গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মোছা. হালিমাতুস সাদিয়া, দ্বিতীয় নূসরাত জাহান মীম ও তৃতীয় মার্দিয়া মীম ঋতু।

‘ঞ’ গ্রুপে প্রথম (যৌথভাবে) বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুক শিক্ষার্থী মাহমুদা রহমান মুন্নী, গৌরীপুর সরকারি কলেজের অন্তরা রানী দাস, দ্বিতীয় লাবন্য জাহান মুক্তা ও তৃতীয় প্রিয়ন্তী রানী সরকার।

‘ট’ গ্রুপে প্রথম দি চাইল্ড ব্লোজম কিন্ডারগার্টেনের মুহাম্মদ তাসরিফ আলম, দ্বিতীয় মুশতারী রহমান মায়া ও তৃতীয় পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিনহা জান্নাত।

পঁচিশে যুগান্তর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .