Logo
Logo
×
   

২ যুগে যুগান্তর

অপশক্তির কাছে যুগান্তর মাথা নত করে না

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২২ পিএম

অপশক্তির কাছে যুগান্তর মাথা নত করে না

কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক যুগান্তরের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। জন্মদিন উপলক্ষে কুষ্টিয়া স্বজন সমাবেশের আয়োজনে শুক্রবার বেলা ১১টায় জেলা প্রেস ক্লাবের এমএ রাজ্জাক মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে আনন্দঘন পরিবেশে কেক কেটে যুগান্তরের জন্মদিন উদযাপন করা হয়। 

আলোচনা সভায় বক্তব্য রাখেন- কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি আল-মামুন সাগর, সিনিয়র সহ-সভাপতি লুৎফর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক, কোষাধ্যক্ষ এম লিটন-উজ জামান, সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান লাকী। 

সভা পরিচালনা করেন কুষ্টিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের কুষ্টিয়া প্রতিনিধি এএম জুবায়েদ রিপন। 

এছাড়াও উপস্থিত ছিলেন- প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসান, সমকাল ও ডিবিসি নিউজের কুষ্টিয়া প্রতিনিধি সাজ্জাদ রানা, সময় টিভির কুষ্টিয়া প্রতিনিধি এসএম রাশেদ, নয়া দিগন্তের প্রতিনিধি নুরুল কাদের, আমাদের অর্থনীতির প্রতিনিধি আব্দুল মুনিব, স্বজন সমাবেশ কুষ্টিয়ার সাধারণ সম্পাদক আল আমিন হোসেন প্রমুখ। 

এ সময় বক্তারা বলেন, অনেক পত্রিকার ভিড়েও ২৫ বছর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে যুগান্তর। কারণ কোনো অপশক্তির কাছে যুগান্তর মাথা নত করে না। সাহসী সাংবাদিকতার চর্চার কারণে এখনো যুগান্তর তার অবস্থান ধরে রেখেছে।

পঁচিশে যুগান্তর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .