Logo
Logo
×
   

২ যুগে যুগান্তর

যুগান্তর রাষ্ট্রের কল্যাণে সংবাদ পরিবেশন করে

Icon

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫২ পিএম

যুগান্তর রাষ্ট্রের কল্যাণে সংবাদ পরিবেশন করে

বানিয়াচংয়ে দৈনিক যুগান্তর পত্রিকার ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ওসি মোহাম্মদ দেলোয়ার হোসাইন প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, যুগান্তর প্রতিষ্ঠার সময় থেকে দেশ ও দেশের কল্যণে সংবাদ পরিবেশন করে আসছে। প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের হাত ধরে দীর্ঘ পরিক্রমায় সাফল্যের শিখরে পৌঁছেছে যুগান্তর। নুরুল ইসলামের মৃত্যুর পর তার স্ত্রী সাবেক প্রতিমন্ত্রী সালমা ইসলামের তত্ত্বাবধানে ও অভিজ্ঞ প্রবীণ সাংবাদিক সাইফুল আলমের সম্পাদনায় পরিচালিত হয়ে পত্রিকাটি পাঠকের মন জয় করেছে। 

শনিবার দুপুর ১২টার দিকে বানিয়াচং প্রতিনিধি ও মডেল প্রেস ক্লাবের সভাপতি জীবন আহমেদ লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম আহমেদ চৌধুরীর পরিচালনায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  আলোচনা সভা শেষে তিনি এসব কথা বলেন।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল হাসান কাজল ও বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. আঙ্গুর মিয়া। 

আরও বক্তব্য রাখেন বানিয়াচং মডেল প্রেস ক্লাবের সহ-সভাপতি মিজানুর রহমান মিজান, উপজেলা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ও এশিয়ান টিভির প্রতিনিধি আনোয়ার হোসেন, বাংলা টিভির প্রতিনিধি আল আমিন খান, মডেল প্রেস ক্লাবের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবুল বাশার সুয়েম, নির্বাহী সদস্য ও রমনা থানা তাঁতী লীগের সভাপতি আব্দুল বাছিত আজাদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শফিউল করিম ফুয়াদ, দৈনিক স্বদেশ প্রতিদিনের প্রতিনিধি শেখ সজিব হাসান, মডেল প্রেস ক্লাবের নির্বাহী সদস্য রাসেল মিয়া, ব্যবসায়ী আব্দুর রাজ্জাক আলামিন প্রমুখ।

পঁশিচে যুগান্তর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .